মুখ পুড়ল কাকলি-সুদীপদের, পুরভোটে এনসিপিআই-র সঙ্গে জোটে না বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রে শরিক হিসেবে এনডিএ-র সঙ্গে একছাতার তলায় রয়েছে এনসিপিআই। কিন্তু ওইটুকুই সীমা তাঁদের। পশ্চিমবঙ্গে কাকলি ঘোষ দোস্তিদার ও সুদীপ বন্দ্যোপাধ্যায়দের একচুল জমি ছাড়তে নারাজ বিজেপি। এমনকি তাঁদের কাঁধে করে বয়ে নিয়ে বেড়াতেও চাইছেন না সুকান্ত মজুমদরা. দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্যরা। অন্তত রাজ্য বিজেপি নেতৃত্বের বক্তব্যে তেমনটা স্পষ্ট। তাই পুরভোটে এনসিপিআই-কে টিকিট দেওয়া বা তাঁদের সঙ্গে জোট বেঁধে লড়বে না পদ্ম শিবির। সেই বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন সুকান্ত মজুমদার-শমীক ভট্টাচার্যরা। গতকাল, শুক্রবার সল্টলেকে দলীয় অফিসে পুরভোটের প্রার্থীতালিকা নিয়ে বৈঠকে বসেছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের উপস্থিতিতে বৈঠকে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, পুরভোটে দায়িত্বপ্রাপ্ত সুকান্ত মজুমদার, রাহুল সিনহারা।

আরও পডুন: সরকারি প্রকল্পের টাকায় লক্ষ্মীপুজোয় অনুদান গৃহবধূদের! বীরভূমে ২৫ ফুটের দেবীর আরাধনায় গোটা গ্রাম

সূত্রের খবর, সেই বৈঠকেই এনসিপিআই-র সঙ্গে জোটের প্রসঙ্গ ওঠে। তাতে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়, পুরভোটে বিজেপি কারোর সঙ্গে জোট করবে না। তবে বিজেপির টিকিটে স্বচ্ছ ভাবমূর্তির নেতারা ভোটে লড়তে পারেন। সেটা যে কোনও দল থেকে এসে নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে ভোটে লড়তে পারেন। কিন্তু কলকাতা কিংবা হাওড়া কোনও পুরভোটেই এনসিপিআই-র সঙ্গে জোটে যাবে না বিজেপি। এই বিষয়ে সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়েছেন, ‘প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমরা এখনও খোলা জায়গা রেখেছি। পার্টির নিচুতলার কর্মী যাঁদের অন্য জায়গায় কিছু হওয়ার সুযোগ নেই তাঁদেরকে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করব। সমাজের বিশিষ্টজনদের নামগুলিকেও আমরা বিবেচনা করব।’ তৃণমূলের লোকজন আমাদের হয়ে টিকিট পাচ্ছে, এই বিষয়টা আমরা শুনিনি। বরং আমি যেটা শুনেছি, একটা উল্টো বাতাবরণ তৈরি হয়ে আছে। পার্টির নিচু তলার কর্মীরা কিন্তু এই বিষয়টাকে খুব একটা ভালভাবে নিচ্ছেন না।’

তিনি আরও জানিয়েছেন, ‘২০৯টি আসনেই বিজেপি নিজের প্রতীকে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। ২০৯টি আসনের প্রত্যেকটির জন্যই প্রার্থী হতে চেয়ে অন্তত ১০টি করে আবেদনপত্র জমা পড়েছে৷’

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

সপ্তাহের শেষে সস্তা সোনা, একধাক্কায় দাম কমল ৩ হাজার টাকা!

রোগীকে গলা টিপে খু্‌ন, কোচবিহারের হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা নিউজিল্যান্ড! শ্রেয়সদের সামনে ১৮১ রানের লক্ষ্য

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য