ফেসবুকে শুভেন্দু অধিকারীকে কুকথা, গ্রেফতার প্রৌঢ়

Share:

নিজস্ব প্রতিনিধি: ফেসবুকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে কুকথা। যা নয় তাই বলে লাইভ করার অভিযোগ। মুখ্যমন্ত্রীকে কুকথা বলে গ্রেফতার হুগলির ব্যান্ডেলের কেওটা হেমন্ত বসু কলোনির বাসিন্দা কার্তিক বণিক ওরফে বাবু। ওই বৃদ্ধাকে গ্রেফতার করেছে চুঁচুড়া থানার পুলিশ। হুগলি বিজেপি সাংগঠনিক জেলার আইটি সেলের নেতা শাশ্বত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন চুঁচুড়া থানায়। সেই অভিযোগ পেয়ে খতিয়ে দেখেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী মাত্র ৫ মাসে যা কাজ করেছেন তাতে মানুষের আশীর্বাদ পাচ্ছেন। তৃণমূলী যারা আছে তারা কিছু করতে পারছে না। তাদের কিছু করারও নেই। দলটাই তো উঠে গিয়েছে। সেই জন্য মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো এদেরকে শাস্তির আওতায় আনা হোক যাতে আগামী দিনে এগুলি কেউ করতে না পারে। অভিযুক্ত প্রৌঢ়ের দাবি, মদ খেয়ে বলে ফেলেছেন। তিনি কোনও দল করেন না।

আরও পডুন: স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

ফেসবুকে মুখ্যমন্ত্রীকে কুকথা বলার বিষয়টি দেখতে পান হুগলি বিজেপি সাংগঠনিক জেলার আইটি সেলের নেতা শাশ্বত বন্দ্যোপাধ্যায়। তারপরেই পুরো বিষয়টি দেখে সোজা চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তার ভিত্তিতেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, ধৃত প্রৌঢ় তৃণমূলকে সমর্থন করতেন। তবে তিনি সক্রিয় কর্মী ছিলেন বা আছেন কি না, কারও জানা নেই। আর ধৃত প্রৌঢ়ের দাবি, তিনি মত্ত অবস্থায় ওই কাজ করে ফেলেছেন। তার জন্য দুঃখিত।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘মহা রেকর্ড’ অভিষেকের, টেক্কা দিলেন রোহিত শর্মাকে

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

সপ্তাহের শেষে সস্তা সোনা, একধাক্কায় দাম কমল ৩ হাজার টাকা!

রোগীকে গলা টিপে খু্‌ন, কোচবিহারের হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা নিউজিল্যান্ড! শ্রেয়সদের সামনে ১৮১ রানের লক্ষ্য

মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ভেঙে পড়ে নিহত ৪ পাইলট

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য

ঢাকায় শেখ হাসিনা উচ্ছেদের নেতৃত্বে থাকা গায়কের গাড়ি লক্ষ্য করে পর পর গুলি

মুখ পুড়ল কাকলি-সুদীপদের, পুরভোটে এনসিপিআই-র সঙ্গে জোটে না বিজেপির