৬০ বছরের পুরনো মন্দিরের জমি দখল করে চাষাবাদ জামায়াত নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে হিন্দু নিপীড়নের সেই ট্র্যাডিশন আজও চলছে। পিরোজপুরের নেছারাবাদে প্রায় ৬০ বছরের পুরোনো একটি মন্দিরের ৪২ শতক জমি দখল করে ২ বছরের বেশি সময় ধরে চাষাবাদ চালিয়ে যাচ্ছেন স্থানীয় জামায়াতে নেতা।  বার বার পুলিশ ও প্রশাসনের দরবারে হত্যে দিয়েছেন হিন্দুরা। কিন্তু তাতে টনক নড়েনি। মন্দিরের জমি দখল হয়ে যাওয়ায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আচার-আচরণ বন্ধ হয়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের দক্ষিণপাড়া সর্বজনীন শীতলা মন্দিরের নামে ৪২ শতক জমি রয়েছে। জমির দাগ নম্বর ৯৫২, খতিয়ান নম্বর ১৩০। কয়েক দশক ধরে এই জমিতে শীতলা পুজো-সহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান হয়ে আসছিল। ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই গায়ের জোরে জমিটি দখল করেন জামায়াতে ইসলামীর নেতা তথা এলাকার কুখ্যাত সন্ত্রাসী শফিকুল ইসলাম হাওলাদার। তার পর ওই জমিতে ধান চাষ শুরু করেন।

দখল হয়ে যাওয়া জমির অন্যতম মালিক ননী লাল বিশ্বাসের ছেলে মনোজ বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, ‘জমিটি আট শরিকের নামে রেকর্ড করা হয়েছে। শফিকুল ইসলাম হাওলাদার এক শরিকের সঙ্গে বায়না হয়েছে বলে দাবি করে জমিটি দখলে নিয়ে ধান চাষ করছেন। যার সঙ্গে বায়না হয়েছে বলে জানিয়েছেন, তিনি দীর্ঘদিনই ভারতে বসবাস করছেন।’ স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সুমন আইচের কথায়, ‘ছোটবেলা থেকেই জমিটিতে শীতলা পুজো হয়ে আসতে দেখেছি। প্রকৃত নথিপত্র নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হলেও জমি দখলকারী জামায়াতে নেতা এড়িয়ে যাচ্ছেন।’ অভিযোগের বিষয়ে শফিকুল ইসলাম হাওলাদারের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। সমুদয়কাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবু হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শফিকুল ইসলামের বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগ উঠেছে তার জবাব তাঁকেই দিতে হবে। ক্ষমতার অপব্যবহার করে কেউ জমি দখল করলে তার দায় দল নেবে না।’

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!