বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাস্তা পার হওয়া এক বৃদ্ধাকে পিষে মেরে দিল জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারির গাড়ি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের ধানক্ষেতে পড়ে যায়। তাতে সামান্য চোট পান সস্ত্রীক মন্ত্রী। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। যদিও পুলিশের দাবি, নিহত মহিলাকে বাঁচাতে গিয়েই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে যায়। গাড়ির চালকের কোনও দোষ নেই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাপ্তাহিক ছুটি হওয়ায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকা থেকে নিজের সংসদীয় এলাকা জয়পুরহাটের কালাই যাচ্ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী নাজমা আরা বেগম। গোপীনাথপুর এলাকায় মন্ত্রীর কনভয় পৌঁছানোর সময়েই বিপত্তি ঘটে। স্থানীয় বাসিন্দা ফিরোজা বেগম সেই সময় রাস্তা পার হচ্ছিলেন। আচমকাই কনভয়ের সামনে চলে আসেন। মন্ত্রীর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেন ফিরোজা বেগমকে। তার পরে গাড়ি নিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যান। গুরুতর আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরিস্থিতির অবনতি ঘটলে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে যাওয়ায় মন্ত্রী ও তাঁর স্ত্রী-ও চোট পান। যদিও তাঁদের চোট তেমন গুরুতর নয়। দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার