আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

শতাধিক আসনে বিএনপির ‘গোঁজ’ প্রার্থী ঘুম কেড়েছেন তারেকের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সদ্যই মা’কে হারিয়েছেন। সেই ধাক্কা সামলানোর আগেই খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের ঘুম কেড়েছে শতাধিক আসনে দলের ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া গোঁজ বা বিদ্রোহী প্রার্থীরা। ইতিমধ্যেই রুমিন ফারহানা-সহ ৯ নেতা-নেত্রীকে নির্দল হয়ে দাঁড়ানোর শাস্তি হিসাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাকিদেরও যদি দল থেকে বের করে দেওয়া হয়, তাহলে ঠগ বাছতে গাঁ উজাড় হওয়ার মতো ঘটনা ঘটবে। কিভাবে গোঁজ প্রার্থীদের বশে আনেন তারেক, তা দেখতে মুখিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে সমমনা দলগুলির সঙ্গে জোট গড়ার পাশাপাশি বেশ কয়েকটি দলের শীর্ষ নেতাদের জন্য আসন ছেড়েছে বিএনপি। কিন্তু দলের নির্দেশ অমান্য করে শতাধিক আসনে দাঁড়িয়ে পড়েছেন স্থানীয় বিএনপি নেতারা। কুড়িগ্রাম-১ আসনে জেলা বিএনপির সদস্য ইউনুস আলী, নীলফামারী-২ আসনে জেলা বিএনপির প্রাক্তন সভাপতি আলমগীর সরকার, দিনাজপুর-১ আসনে জাকির হোসেন ধলু, দিনাজপুর-২ আসনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রশিদ ও জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি নেতা মর্তুজা, গাইবান্ধা-৪ আসনে ফারুক করিম আহমেদ ও গাইবান্ধা-৫ আসনে নাহিদুজ্জামান নিশাদ নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। পাশাপাশি রাজশাহী-১ আসনে (তানোর-গোদাগাড়ী) গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য সুলতানুল ইসলাম তারেক, রাজশাহী-৪ (বাগমারা) আসনে প্রাক্তন ছাত্রদল নেতা জাহিদ দেওয়ান শামীম, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েছেন।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ব্রিটেন প্রবাসী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন, সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে জেলা বিএনপির প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মহসীন মিয়া মধু এবং সিলেট-৫ আসনে (জকিগঞ্জ-কানাইঘাট) জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) ভোটের ময়দানে নেমেছেন।

গোঁজ প্রার্থীরা ভোট কাটুয়া হয়ে জামায়াতে ইসলামীর সুবিধা করে দিতে পারেন বলে আশঙ্কা করছেন বিএনপির শীর্ষ নেতারা। যদিও এবারের দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করেছেন খালেদা পুত্র তারেক জিয়া। লন্ডনে বসেই বিভিন্ন জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নাম চূড়ান্ত করেছেন তিনি। কিন্তু দলের নিচুতলার নেতারা যে এইভাবে বিদ্রোহ করবেন, তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি তিনি। সূত্রের খবর, গোঁজ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ অমান্য করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে গোঁজ প্রার্থীদের বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

Published by:

Share Link:

More Releted News:

নিজের ‘মুক্তিযোদ্ধা’ শংসাপত্র ছিঁড়ে ফেললেন বিএনপি নেতা গয়েশ্বর রায়, কারণ কী?

বাংলাদেশে কবে ফিরবেন জানিয়ে দিলেন সাকিব আল হাসান

‘ডিগবাজি খাওয়ার অভ্যাস নেই’, শেখ হাসিনার সঙ্গেই থাকার কথা জানালেন সাকিব

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ