সংরক্ষণ আন্দোলন নিয়ে সুর নরম শেখ হাসিনার, বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে বুধবারও দিনভর অশান্ত হয়ে রইল বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ দেশের একাধিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলল। আন্দোলন ভাঙতে রাবার বুলেটের পাশাপাশি হ্যান্ড গ্রেনেড ও গুলিও চালিয়েছে পুলিশ। আর পুলিশের গুলিতে গুরুতর জখম হয়েছেন শতাধিক আন্দোলনকারী। তবে রাষ্ট্রের এবং শাসকদল আওয়ামী লীগের পোষ্য গুন্ডাদের অমানসিক দমনপীড়নের পরেও পিছু হঠেননি আন্দোলনকারীরা। উল্টে আন্দোলনের ঝাঁজ আরও বেড়েছে।

অন্যদিকে সংরক্ষণ বিরোধী আন্দোলন দমাতে পুলিশ এবং দলের পোষ্য গুন্ডাদের লেলিয়ে দিয়ে সফল হতে না পারায় সুর নরম করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে আন্দোলনকারীদের সর্বোচ্চ আদালতের উপরে আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন। আইনি প্রক্রিয়ায় সংরক্ষণ সংক্রান্ত সমস্যার সমাধানের রাস্তা খোলা রয়েছে বলে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। সেই সঙ্গে আন্দোলন ঘিরে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে তার তদন্তে বিচারবিভাগীয় কমিটি গঠনেরও আশ্বাস দিয়েছেন। মঙ্গলবারই পুলিশ ও আওয়ামী লীগের পোষ্য গুন্ডাদের গুলিতে প্রাণ হারিয়েছেন ছয় আন্দোলনকারী। ওই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তিরও আশ্বাস দিয়েছেন তিনি।

যদিও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে বিশ্বাস করছেন না আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এক আন্দোলনকারীর বক্তব্য, সংরক্ষণ বিরোধী আন্দোলনকে দমাতে নিজের দলের কুখ্যাত গুন্ডাদের লেলিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। আন্দোলনকারীদের উপরে আওয়ামী গুন্ডারা যখন হামলা চালিয়েছেন, তখন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ। হামলাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে উল্টে আন্দোলনকারীদের গুলি করে মেরেছে। আন্দোলন ভাঙতে দেশের পূর্বতন স্বৈরশাসকদেরও হার মানিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। ফলে তাঁর কথার উপরে ভরসা রাখতে পারছে না ছাত্র সমাজ।

এদিকে, আন্দোলন দমানোর জন্য দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা করেছে সরকার। কিন্তু সেই সিদ্ধান্ত মানতে নারাজ পড়ুয়ারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এদিন বিকেলেই বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে উপাচার্যকে ঘেরাও করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়েও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায়-দফায় সংঘর্ষ হয়।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির