চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদির আমন্ত্রণে ৯ সেপ্টেম্বর ফের দিল্লি আসছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জি-২০ সম্মেলনে যোগ দিতে আগামী ৯ সেপ্টেম্বর দুদিনের সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়েই দিল্লি যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। আজ বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানানো হয়েছে। যদিও প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার আগে আগামী মার্চে জি-২০ র বিদেশ মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যাবেন বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেন।

গত বছর ৫ সেপ্টেম্বর ৪ দিনের সফরে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও খালি হাতেই ভারত থেকে ফিরতে হয়েছিল তাঁকে। আর শূন্য হাতে ফেরার জন্য প্রধানমন্ত্রীকে নিশানা করেছিলেন বিরোধীরা। এক বছর বাদে ফের ভারতে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। বর্তমানে জি-২০-র সভাপতি ভারত। আর সভাপতি হিসেবে জি-২০ এর সদস্য না হওয়া দেশগুলিকে বিশেষ আমন্ত্রণ জানানোর অধিকার রয়েছে। সেই অধিকার প্রয়োগ করেই বন্ধু রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেহেতু জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী ফলে দু’দেশের মধ্যে কোনও চুক্তি কিংবা মউ স্বাক্ষরের সম্ভাবনা নেই।

শেখ হাসিনার  দিল্লি সফর নিয়ে কথা বলতে আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা। ঢাকায় এসে বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করতে পারেন।

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ