বাংলাদেশে হিন্দুদের ওপর ১১৫ হামলায় গ্রেফতার ১০০, জানাল মোল্লা ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরে বাংলাদেশে নখদাঁত বের করে দাপিয়ে বেড়াচ্ছে মুসলিম মৌলবাদী ও জঙ্গিরা। মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পূর্ণ ইন্ধনে হিন্দুদের বধ্যভূমি হয়ে উঠেছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশে হিন্দুদের উপরে ২,২০০টি হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ভারতের বিদেশ মন্ত্রকের। কিন্তু সেই দাবি বার বার অস্বীকার করে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শনিবার (১১ জানুয়ারি) মোল্লা ইউনূস সরকারের তরফে হিন্দুদের উপরে নির্যাতন নিয়ে নয়া তথ্য প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, গত ৫ মাসে বর্তমান ‘রাজাকার’ সরকারের জমানায় হিন্দুদের উপরে হামলার ঘটনায় ১১৫টি মামলা হয়েছে। আর তাতে গ্রেফতার হয়েছেন ১০০ জন। মোল্লা ইউনূস সরকারের এমন তথ্য নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু করেছেন নেটা নাগরিকরা। তাদের কথায়, ‘মামলা পিছু একজনকেও  গ্রেফতার করা হয়নি। তার মানে সব অপরাধীদের ধরার মতো হিম্মত নেই!’

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার পরই দেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু নিধন যজ্ঞ। গত পাঁচ মাস ধরে বেলাগাম হিন্দু নিধন যজ্ঞ চলছে। হিন্দুদের মন্দির, বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে লাগাতার ভাঙচুর চলছে। এমনকি হিন্দু পুলিশ আধিকারিক ও আমলাদের চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি হিন্দুদের নিয়োগও নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে হিন্দু হওয়ার অপরাধে নৃশংসভাবে খুন করা হয়েছে বেশ কয়েকজনকে। গতকাল শুক্রবারই (১০ জানুয়ারি) নেত্রকোণায় দিলীপকুমার রায় নামে এক প্রবীণ শিক্ষক নিজের বাড়িতেই নৃশংসভাবে খুন হয়েছিলেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তরফে দাবি করা হয়েছে, গত ৪ অগস্টের পর দেশে সংখ্যালঘুদের ওপর মোট ১ হাজার ৭৬৯টি সাম্প্রদায়িক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ‌এদিন মোল্লা ইউনূস সরকারের তরফে জানানো হয়েছে, ১ হাজার ৭৬৯টি অভিযোগের মধ্যে ১ হাজার ২৩৪টি ঘটনা রাজনৈতিক, ২০টি ঘটনা সাম্প্রদায়িক এবং অন্তত ১৬১টি অভিযোগ মিথ্যা বা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। সব মিলিয়ে ৪ অগস্ট থেকে এখন পর্যন্ত সাম্প্রদায়িক হামলার অভিযোগে মোট ১১৫টি মামলা দায়ের হয়েছে এবং অন্তত ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ