শহিদ মিনারে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে বাংলাদেশের রাষ্ট্রপতি

ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদিন চুপ্পু। কালো পতাকা দেখানোর পাশাপাশি তাঁকে ঘিরে উঠল ‘গো-ব্যাক চুপ্পু’।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগেই হুমকি দেওয়া হয়েছিল। কার্যক্ষেত্রে তাই দেখা গেল। ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদিন চুপ্পু। কালো পতাকা দেখানোর পাশাপাশি তাঁকে ঘিরে উঠল ‘গো-ব্যাক চুপ্পু’। পুলিশই ব্যারিকেড ভেঙে রাষ্ট্রপতির কাছাকাছি পৌঁছনোরও চেষ্টা চালিয়েছিল বিক্ষোভকারীরা। যদিও পুলিস কোনও ক্রমে তাদের আটকায়। প্রশ্ন উঠল, আগাম ঘোষণা দেওয়া সত্বেও কীভাবে রাষ্ট্রপতির কাছাকাছি পৌঁছে গেল বিক্ষোভকারীরা? ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলীর সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মুক্তিযুদ্ধ বিরোধী এবং অতি বাম সংগঠন হিসাবে পরিচিত বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ কয়েকদিন আগেই হুমকি দিয়েছিলেন, ‘অমর একুশে দিবসে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন যেন কেন্দ্রীয় শহিদ মিনারে না আসেন। তাহলে করুণ পরিণতির মুখোমুখি হতে হবে।’ যদিও ওই হুমকিকে পাত্তা না দিয়ে বৃহস্পতিবার রাত বারোটা বাজার এক মিনিট আগেই শহিদ মিনারে পৌঁছন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তাঁকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। রাষ্ট্রপতি শহিদ মিনারের দিকে এগোতেই তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়। সেই সঙ্গে শ্লোগান ওঠে, ‘শেখ হাসিনার দোসর চুপ্পু গো ব্যাক।’ পুলিশি ব্যারিকেড ভেঙে অনেকে রাষ্ট্রপতির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চালান। এমনকি রাষ্ট্রপতিকে লক্ষ্য করে ঢিল ও কাগজও ছুড়ে মারা হয়। কোনও ক্রমে শহিদ মিনারে পুষ্পস্তবক দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন সাহাবুদ্দিন।

ভাষা শহিদ দিবসকে কেন রাজনীতির ফায়দা লোটার কাজে ব্যবহার করা হল জানতে চাওয়া হলে বিক্ষোভকারীদের পাণ্ডা আবদুল ওয়াহেদ সাংবাদিকদের বলেন, ‘চুপ্পুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনও উপায় নেই। এই চুপ্পু ২০২৪ সালের জানুয়ারির প্রহসনের নির্বাচনকে বৈধতা দিয়ে, ফ্যাসিস্ট হাসিনার সরকারকে শপথ পড়িয়ে, তার সব অবৈধ ও বেআইনি কাজকে অনুমোদন দিয়েছিল। এমনকি শেখ হাসিনার পক্ষ নিয়ে জুলাই বিপ্লবেও দেশে গণহত্যার সুযোগ তৈরি করে দিয়েছেন। এই চুপ্পুর শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানানো ভন্ডামি ছাড়া আর কিছুই না।

গাছ থেকে ঝুলছে যুবকের দেহ, খুন না আত্মহত্যা, চাঞ্চল্য বালুরঘাটে

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

ডিভাইডারে ধাক্কা গাড়ির, দুর্ঘটনায় নিহত আতিক আহমেদের ছেলে আবান

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

১৬ কোটি টাকার দেনা, রাজপাল যাদবকে ব্যাঙ্কের নোটিশ, নিলামের মুখে অভিনেতার সম্পত্তি

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর