৪ দিন আগেই সস্ত্রীক ভোট দিলেন রাষ্ট্রপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ মানুষ ওই দিন সকাল থেকে ভোটের লাইনে দাঁড়াবেন। তবে বুধবার থেকেই শুরু হয়ে গেল আনুষ্ঠানিক ভোটগ্রহণ। পোস্টাল ব্যালটে শুরু হল ভোট নেওয়া। আর প্রথম দিনেই পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুন্নু। এদিন বেলা বারোটা নাগাদ রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী তথা ফার্স্ট লেডি  রেবেকা সুলতানা বঙ্গভবনের ক্রেডিনশিয়াল হলে ডাকযোগে ভোট দেন।

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পরে দেশবাসীকে ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে স্বতঃপ্রণোদিত হয়ে ভোটদানের অনুরোধও জানিয়েছেন রাষ্ট্রপতি। ভোট দেওয়া যে প্রত্যেক নাগরিকের মৌলিক দায়িত্ব এবং কর্তব্য তা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘একজন নাগরিকের দায়িত্ব হচ্ছে ভোট দেওয়া। গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ভোটই হচ্ছে আদর্শ পদ্ধতি।’ ৭ জানুয়ারির সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং উ‍ৎসব মুখর পরিবেশে সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, দেশের জনপ্রতিনিধিত্ব আইনের ২৭ নম্বর ধারা অনুযায়ী, চার শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার অধিকার পান। তার মধ্যে যেমন রয়েছেন রাষ্ট্রপতি, তেমনই রয়েছেন কারাবন্দি ও পুলিশ বা জেল হেফাজতে থাকা আসামি, , প্রবাসী বাংলাদেশী এবং ভোটের দায়িত্বে নিয়োজিত ভোট কর্মীরা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ‘জেলে থাকা বন্দি এবং বিচারাধীন আসামিরা ভোট দেওয়ার ব্যাপারে এবার খুব একটা আগ্রহ দেখাননি। যদিও প্রতিটি জেল কর্তৃপক্ষের কাছেই কত জন ভোট দিতে চাইছেন তার তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।’

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ