ইউনূসের নিয়োগ করা চার রাষ্ট্রদূতকে গলা ধাক্কা দিয়ে তাড়ালেন তারেক রহমান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের সময় চুক্তিভিত্তিকভাবে নিয়োগ পাওয়া চারজন রাষ্ট্রদূত ও একজন হাই কমিশনারকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। দায়িত্ব নেওয়ার পর কূটনৈতিক অঙ্গনে রদবদলের অংশ হিসেবেই পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মিশন প্রধানদের প্রত্যাহারের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম. মুশফিকুল ফজল আনসারী এবং মো. নাজমুল ইসলামকে নিজ নিজ দায়িত্ব থেকে সরিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব বিশ্ববাজারে, তেলের দাম ছাড়াল ব্যারেল প্রতি ১০০ ডলার

একই সঙ্গে ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা আবিদা ইসলামকেও প্রত্যাহার করে সদর দপ্তরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাঁর প্রত্যাহারের বিষয়টি আগেই লন্ডনে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের দ্রুত সময়ের মধ্যে ঢাকায় ফিরে এসে মন্ত্রণালয়ে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনে বড় ধরনের পরিবর্তন আনে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সে সময় বেশ কয়েকজন পেশাদার কূটনীতিককে সরিয়ে দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে নতুন ব্যক্তিদের বিভিন্ন মিশনে দায়িত্ব দেওয়া হয়।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকা মুশফিকুল ফজল আনসারীকে ২০২৪ সালের অক্টোবরে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিতে নিয়োগ দিয়ে মেক্সিকোতে রাষ্ট্রদূত করা হয়েছিল। এর আগে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে কাজ করেছিলেন। পরে আমেরিকায় অবস্থানকালে তিনি বাংলাদেশসংক্রান্ত বিভিন্ন বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘে প্রশ্ন তুলে আলোচনায় আসেন।

অন্যদিকে, অতিরিক্ত সচিব হিসেবে সরকারি চাকরি শেষ করার পর শিক্ষকতায় যুক্ত হওয়া মাহফুজুল হককে ২০২৪ সালের সেপ্টেম্বরে তিন বছরের চুক্তিতে সিনিয়র সচিব করে পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ময়নুল ইসলামকে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব দেয়। প্রায় সাড়ে তিন মাস পুলিশ বাহিনীকে নেতৃত্ব দেওয়ার পর অবসর নিলে ২০২৫ সালের ১০ এপ্রিল তাকে চুক্তিভিত্তিকভাবে পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। এদিকে মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশনে দায়িত্ব পাওয়া নাজমুল ইসলাম তুরস্কের আঙ্কারা ইলদিরিম বেয়াজিট বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। মাত্র ৩৩ বছর বয়সে তাকে ২০২৫ সালের ২৭জুলাই দুই বছরের চুক্তিতে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয় ইউনূসের নেতৃত্বাধীন সরকার।

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র