বাংলাদেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, একদিনেই প্রাণ গেল সাতজনের

এ নিয়ে দেশে চলতি বছরে ডেঙ্গুর বলি হলেন ১০৬ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু (Dengue) পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে ডেঙ্গুতে (Dengue) আক্রান্ত হয়ে সাতজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশে চলতি বছরে ডেঙ্গুর (Dengue) বলি হলেন ১০৬ জন। গত বছর সারা দেশে মারণ ভাইরাসের বলি হয়েছিলেন ১০৫ জন। অর্থা‍ৎ গতবারের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে এ বছরের মৃত্যুর পরিসংখ্যান।

গত মাসখানেক ধরেই কার্যত দেশে ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি। রাজধানী ঢাকাতেই মূলত প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ বেশি। বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য যে বেডের বন্দোবস্থ করা হয়েছিল, তা সম্পূর্ণ ভরে গিয়েছে। কোনও বেড খালি নেই। সর্বত্রই শুধু নেই, আর নেই রব। রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন চিকি‍ৎসকরা। ডেঙ্গু পরিস্থিতি যে যথেষ্ট উদ্বেগজনক তা মেনে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আরও ৮৬৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৬৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮০২ জন। তার মধ্যে শুধু ঢাকাতেই আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৩ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন তিন হাজার ৩০৪ জন।’

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন