ভোটের মুখে এনসিপিতে বিদ্রোহ, দল ছেড়ে নির্দল হয়ে নির্বাচনে লড়ার ঘোষণা দাপুটে নেত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিএনপিকে ক্ষমতা দখল থেকে দূরে সরিয়ে রাখতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে জোট বেঁধে ভোটে লড়ছে মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে জামায়াতের সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্তে এনসিপির অন্দরে গণবিদ্রোহ শুরু হয়েছে। গত ৪৮ ঘন্টায় দল ছেড়েছেন একাধিক নেতা-নেত্রী। এবার দলের হয়ে ভোটে না লড়ার কথা ঘোষণা করেছেন ঢাকা-৯ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, নির্দল প্রার্থী হিসাবেই ভোটে লড়বেন। রাতে এনসিপির এক নেতা জানিয়েছেন, ‘দল থেকে ইস্তফাও দিয়েছেন তাসনিম।’

এদিন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী- আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের তরফ থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনও নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে প্রতিজ্ঞা করেছিলাম যে, আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই প্রতিজ্ঞা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব।’

সম্প্রতি এনসিপির হয়ে সংসদ নির্বাচনে লড়তে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নিয়েছিলেন (ক্রাউড ফান্ডিং) তাসনিম। এনসিপির হয়ে ভোটে না লড়ার কারণে অনেকেই দান করা অর্থ ফেরত নিতে পারেন বলেও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘কিছুদিন আগে নির্বাচনী তহবিল গঠনের সময় আপনারা অনেকে অর্থ দান করেছিলেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে (নির্দল হিসেবে লড়াই করা) যারা তাঁদের দান করা অর্থ ফেরত পেতে চান, তাদের প্রতি আমার শ্রদ্ধা। যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন তারা অর্থ ফেরত পেতে নিচে দেওয়া এই ফর্মটি পূরণ করুন: https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA
আপনাদের লেনদেন সংক্রান্ত আইডি ও ডিটেলস ভেরিফাই করার পরে অর্থ ফেরত দেওয়া হবে। আর যারা ব্যাঙ্কের মাধ্যমে চাঁদা পাঠিয়েছিলেন, তাদেরকে শিগগিরই জানাব, কী প্রক্রিয়ায় আপনাদের অর্থ ফেরত দেওয়া হবে।’ দলের শীর্ষ নেত্রীর সিদ্ধান্ত নিয়ে এনসিপির তরফে তা‍ৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

আজকের রাশিফল: কাউকে টাকা ধার দেওয়ার আগে সাবধান থাকবেন কারা?

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা