একাত্তরে পাকিস্তানি হানাদারদের গণহত্যার প্রতিবাদে ২৫ মার্চ ব্ল্যাক আউট পালন বাংলাদেশে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ১৯৭১ সালের ২৫ মার্চের সেই রাত ছিল বাঙালি জাতির ইতিহাসের এক বিভীষিকাময় অধ্যায়। দিনের কর্মব্যস্ততা শেষে যখন ঢাকাসহ দেশের নানা প্রান্তের মানুষ নিশ্চিন্তে ঘুমিয়ে ছিলেন, ঠিক সেই সময় পাকিস্তানি হানাদার বাহিনী আধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে নিরস্ত্র ও নিরপরাধ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। ট্যাংক, মর্টার, মেশিনগান ও রাইফেলের গর্জনে তারা রাজধানীসহ বিভিন্ন স্থানে শুরু করে নির্মম হত্যাযজ্ঞ। নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করা হয়, রক্তে রঞ্জিত হয়ে ওঠে চারদিক। নিরীহ মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে রাতের নিস্তব্ধতা। একটি মাত্র রাতে এত বড় নৃশংসতা ও গণহত্যার ঘটনা বিশ্বের ইতিহাসেও বিরল। বাংলাদেশের জাতীয় ইতিহাসে এই মর্মান্তিক রাত ‘কালরাত’ নামে পরিচিত হয়ে আছে। সেই বর্বর গণহত্যার স্মরণে সরকারিভাবে প্রতি বছর ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করা হয়। সেই নিহত শহীদদের স্মরণেই আগামী ২৫ মার্চ সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওইদিন রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ও কেপিআইভুক্ত এলাকা ছাড়া দেশের সর্বত্র এই কর্মসূচি পালন করা হবে।

রবিবার (৮ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, শোকাবহ পরিবেশ বজায় রাখতে ২৫ মার্চ রাতে কোথাও কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবসেও আলোকসজ্জা না করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ভয়াবহ আকার নিল যুদ্ধ, সৌদি-কাতার-আমিরশাহি-বাহরাইনে মুহুর্মুহু হামলা

এই নির্দেশনা বাস্তবায়নের জন্য বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি এবং জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সভায় জানানো হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গত ২৭ জানুয়ারির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলো বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রকের সমন্বিতভাবে কাজ করবে।

গণহত্যা দিবস উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ২৫ মার্চের গণহত্যার ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দুপুর ১২টা থেকে দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় গণহত্যা বিষয়ক তথ্যচিত্র এবং আলোকচিত্রের প্রদর্শনীর আয়োজন করা হবে। এসব কর্মসূচি সফল করতে পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ওইদিন সারাদেশে বিশেষ প্রার্থনার আয়োজন করবে ধর্ম বিষয়ক মন্ত্রক। ২৫ মার্চ জোহরের নামাজের পর দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে এই প্রার্থনা অনুষ্ঠিত হবে। এদিকে প্রতীকী ব্ল‍্যাকআউট কর্মসূচি সফল করতে বিদ্যুৎ বিভাগ ও জেলা প্রশাসন প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক ব্যবস্থা নেবে। জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ এই দুটি দিবস উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও বৈঠকে জানানো হয়েছে।

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র