দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা ক্ষমতাচ্যূত হওয়ার পরে পূর্ব সীমান্ত অর্থা‍ৎ বাংলাদেশ সীমান্ত ভারত সরকারের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে বেড়েছে জঙ্গি ত‍ৎপরতা, অন্যদিকে চিকেন নেক সংলগ্ন এলাকায় নয়া ঘাঁটি গড়তে উদ্যোগী হয়েছে চিন। এবার দিল্লির রক্তচাপ আরও খানিক বাড়িয়ে আগামিকাল রবিবার (১৯ জুলাই) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও মার্কিন সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া। ‘টাইগার লাইটনিং’ নামের ওই যৌথ সামরিক মহড়ায় দুই দেশের ১৬০ জন সেনা সদস্য অংশ নেবে। মূলত যুদ্ধ চলাকালীন শত্রুপক্ষের মোকাবিলা করার পাশাপাশি আরও বেশ কয়েকটি বিষয়ে চলবে বিশেষ প্রশিক্ষণ।

শনিবার (১৮ জুলাই) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের তরফে দুই দেশের সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়ার বিষয়টি জানানো হয়েছে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০১৭ সালেই বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া হিসেবে ‘টাইগার লাইটনিং’ শুরু হয়েছিল। কোভিড-১৯ মহামারির সময় সাময়িকভাবে বন্ধ থাকলেও গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এবারের যৌথ মহড়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশ নেবেন। এর মাধ্যমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং সামরিক অভিযানের সক্ষমতা বৃদ্ধি পাবে।’

মহড়ায় কোন-কোন বিষয়ের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, তাও খোলসা করেছে মার্কিন দূতাবাস। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘দুই দেশের সামরিক মহড়ায় জঙ্গলে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং যুদ্ধক্ষেত্রে আহতদের জরুরি চিকিৎসা (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া দুই দেশের সেনাসদস্যরা একে অপরের দক্ষতা ও অভিজ্ঞতা সম্পর্কে আরও গভীর ধারণা লাভের সুযোগ পাবেন।’  মহড়ার মূল লক্ষ্য জানাতে গিয়ে মার্কিন দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আরও দৃঢ় করা, সামরিক দক্ষতা বৃদ্ধি, প্রস্তুতি জোরদার এবং পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) আরও উন্নত করা। মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক ও মাঠপর্যায়ের প্রশিক্ষণের সমন্বয়ে পরিচালিত হবে।’

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!