‘ভারতে খেলবে না বাংলাদেশ ক্রিকেট দল’, ফের জানালেন ইউনূসের বিদেশ উপদেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফের একবার স্পষ্ট করলেন তদারকি সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিন সাংবাদিকদের তিনি বলেন, ‘কোনও মতেই ভারতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। নিরপেক্ষ কোনও মাঠে খেলতে পারে। একজন ক্রিকেটারকে (মুস্তাফিজুর রহমান) যদি নিরাপত্তা দিতে না পারে, তবে একটি ক্রিকেট দল বা বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা নিয়ে আমরা কীভাবে নিশ্চিত হব?’

টনায় আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে খেলতে দেওয়া যাবে না বলে দাবি জানিয়েছিল ভারতের বেশ কয়েকটি রাজনৈতিক দল ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। সেই দাবির পরিপ্রেক্ষিতে মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। আর ওই ঘটনাকে হাতিয়ার করেই ভারত বিরোধী জেহাদ ঘোষণা করে মুহাম্মদ ইউনূসের সরকার। ভারতের মাটিতে আগামী ফেব্রুয়ারি মাসে বসতে চলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলকে পাঠানো যাবে না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেয়।

সরকারের নির্দেশের পরেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে চিঠি পাঠিয়ে ভারতে খেলতে না যাওয়ার কথা জানিয়ে দেয় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার দাবি জানায়। বিসিবির ওই চিঠির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার সমস্যা মেটাতে উদ্যোগী হয় আইসিসি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, শেষ মুহুর্তে এসে ম্যাচের ভেন্যু বদল সম্ভব নয়। টি টিয়েন্টি ক্রিকেট খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশ দলকে। শযধু তাই নয়, বিসিবিকে চরম সময়সীমা বেঁধে দিয়ে জানানো হয়, বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে কিনা, তা নিয়ে শনিবার স্পষ্ট সিদ্ধান্ত জানাতে হবে। যদি বাংলাদেশ দল না যায়, তাহলে অন্য দলকে প্রতিযোগিতায় নেওয়ার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করতে হবে।

আইসিসির কড়া মনোভাব টের পেয়ে গতকাল বুধবার বিকেলে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি-সহ বেশ কয়েকজন পরিচালক। ওই বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোনও আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই। ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড় আছি। আমরা কেন অনড় আছি, আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব। আইসিসি আমাদের যুক্তিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে বলে আশাবাদী।’

 

ভোজ জমে ক্ষীর, বাড়িতে বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল চিকেন ডাকবাংলো

নিরামিষে জমে যাবে দুপুরের ভোজ! বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচকলার কোফতা কারি

লিলুয়ায় অবৈধ মদের ভাণ্ডারে পুলিশের হানা, উদ্ধার কোটি টাকার বাংলা মদ ও বিয়ারের বোতল

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস

বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নাবালিকার সঙ্গে কুকীর্তি খুড়তুতো দাদার, চাঞ্চল্য এলাকায়

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র

ফের নাশকতার ছক! নর্দমা থেকে উদ্ধার বিশাল অস্ত্রভাণ্ডার, কাঁচরাপাড়ায় গ্রেফতার সন্ত্রাসী নানু

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

‘চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে মামলা খারিজ করুন,’ হাইকোর্টে আর্জি অভিষেকের

শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১