তুরস্কের ভূমিকম্পের পরে খোঁজ নেই বাংলাদেশি পড়ুয়ার

নিখোঁজ পড়ুয়ার নাম গোলাম সাঈদ রিঙ্কু।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তুরস্কের দক্ষিণাঞ্চলে সোমবারের ভয়াবহ ভূমিকম্পের পরে বাংলাদেশি এক পড়ুয়ার কোনও খোঁজ মিলছে না। নিখোঁজ পড়ুয়ার নাম গোলাম সাঈদ রিঙ্কু। বগুড়া জেলার গাবতলী থানার দেনাই গ্রামের বাসিন্দা গোলাম সাঈদের নিখোঁজের সত্যতা স্বীকার করেছে তুরস্কের আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আর পড়তে গিয়ে ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় কার্যত উদ্বিগ্ন সাঈদের বাবা-মা।

আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক বছর আগে উচ্চশিক্ষার জন্য তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল গোলাম সাঈদ রিঙ্কু। ভূমিকম্পের পর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ। বন্ধুবান্ধব এবং পরিচিতরাও কোনও খবর দিতে পারেনি। তার পরেই নিখোঁজ পড়ুয়ার পক্ষ থেকে আঙ্কারার বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। বাংলাদেশ দূতাবাসের আধিকারিকরা রিঙ্কুর খোঁজখবর পেতে স্থানীয় প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

মঙ্গলবার ফোনে যোগাযোগ করা হলে নিখোঁজ পড়ুয়া গোলাম সাঈদ রিঙ্কুর বাবা গোলাম রাব্বানি উদ্বিগ্ন কণ্ঠে বলেন, ‘সোমবার টেলিভিশনে তুরস্কে ভূমিকম্পের ঘটনা দেখে ছেলের মোবাইল ফোনে কল করেছিলাম। কিন্তু ফোন বন্ধ ছিল। তার পর থেকে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা চালিয়েছি। কিন্তু সাড়া পাইনি। কেউ কিছু বলতে পারছে না। ফলে বিনিদ্র রাত কাটাচ্ছি। ছেলে যাতে সুস্থ থাকে তার জন্য সবার কাছে প্রার্থনা করার অনুরোধ জানাচ্ছি।’ তুরস্কের রাজধানী আঙ্কারার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী অধ্যাপক নাজমুস সাকিব। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ভূমিকম্প পরবর্তী কাহরামানমারাশ প্রদেশ: ভূমিকম্পের উৎপত্তিস্থল। যেখানে আমার স্বদেশী ভাই গোলাম সাঈদ রিংকু আজও নিখোঁজ। আল্লাহ তাকে সুস্থতার সাথে আমাদের মাঝে ফিরিয়ে দিন।’

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা