কক্সবাজারে দেশের প্রথম বায়ুবিদ্যুত প্রকল্পের কাজ শুরু

বৃহস্পতিবার কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুলে ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হল।

Share:

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: ফের এক ইতিহাস গড়ার মুখে বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে শুরু হল দেশের প্রথম বায়ুবিদ্যু‍ৎ প্রকল্পের কাজ। সৈকত নগরী কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুলে ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হল। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যু‍ৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রকল্পের আওতায় কক্সবাজারের খুরুশকুল, পিএমখালী, চৌফলদণ্ডি ও ভারুয়াখালী ইউনিয়নে টারবাইনগুলি (পাখা) নির্মাণ করা হচ্ছে। বিদ্যু‍ৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন, খুরুশকুলের এই প্রকল্প ছাড়াও কক্সবাজারের ইনানীতে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন আরও একটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে।

দেশে বিদ্যুতের চাহিদা পূরণে একাধিক উদ্যোগ নিয়েছে শেখ হাসিনা সরকার। ইতিমধ্যেই পটুয়াখালীর পায়রায় তাপবিদ্যু‍ৎ কেন্দ্র পুরোদমে উ‍ৎপাদন শুরু করেছে। পাবনার ঈশ্বরদীর রূপপুরে রাশিয়ার অর্থানুকুল্যে গড়ে উঠছে পরমাণু বিদ্যু‍ৎ কেন্দ্র। বিদ্যু‍ৎ উ‍ৎপাদনের ক্ষেত্রে যাতে কয়লার উপরে নির্ভরতা কমানো যায়, তার জন্যই বায়ুবিদ্যু‍ৎ কেন্দ্র গড়ে তোলার দিকে ঝুঁকেছে বিদ্যু‍ৎ মন্ত্রক। আর এ ক্ষেত্রে সমুদ্র লাগোয়া কক্সবাজারকে বেছে নেওয়া হয়েছে।

দেশের প্রথম বায়ুবিদ্যু‍ৎ প্রকল্প পরিচালক মুকিত আলম খান সাংবাদিকদের জানান, ‘বিদ্যু‍ৎকেন্দ্রটি গড়ে তুলতে প্রায় ৯০০ কোটি ব্যয় হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে। এই প্রকল্পের উৎপাদিত বিদ্যুৎ কক্সবাজারের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ইউএস ডিকে গ্রিন অ্যানার্জি লিমিটেড।’

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

বিশ্বমঞ্চে মেসির প্রথম হ্যাটট্রিক, ভাঙলেন সর্বোচ্চ গোলের রেকর্ড

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

মেসি ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি

বর্ষার মরশুমে ঘুরে আসুন সবচেয়ে মোহনীয়  ৬ জলপ্রপাত

ওষুধ নয়, স্ট্রেস দূর করতে অব্যর্থ দাওয়াই হতে পারে এই বিশেষ কৌশল

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

২১ জুন মঙ্গলের বৃষে গোচর, মালমাল হবেন ৪ রাশির জাতকরা

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড