পঞ্চম দফার ইউপি নির্বাচনেও রক্তের বন্যা, হিংসার বলি ৮

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একেই বোধহয় বলে,  ‘বজ্র আঁটুনি ফস্কা গেরো’। নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে ভোট করিয়েও এড়ানো গেল না রক্তপাত। বুধবার দেশজুড়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) পঞ্চম দফার ভোটে চরম হিংসা আর বেনিয়মের সাক্ষী থাকল দেশবাসী। বিভিন্ন জায়গায় যুযুধান শিবিরের মধ্যে রক্তক্ষয়ী লড়াইয়ের বলি হয়েছেন আটজন। গুরুতর জখম হয়েছেন আরও শতাধিক। চরম হিংসা ও প্রাণহানির ঘটনার পরেও পঞ্চম দফার ভোটকে শান্তিপূর্ণ আখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। যদিও দেশের অন্যতম নির্বাচন কমিশনার তথা জামায়েত ঘনিষ্ঠ মাহবুব তালুকদারের বক্তব্য, ‘ভোটযুদ্ধে ভোট নেই, শুধু যুদ্ধ হচ্ছে।’

দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দিন থেকেই বিভিন্ন জায়গাতে ব্যাপক সংঘর্ষ, ব্যালট লুট, প্রিসাইডিং অফিসারকে মারধর করার মতো ঘটনা ঘটেছে। কিন্তু পেশীর আস্ফালন দেখিয়েও অনেক জায়গাতেই জয়ের মুখ দেখতে পাননি শাসকদল আওয়ামী লীগের প্রার্থীরা। ভোটের ফলাফল দেশের শাসকদলের পক্ষে অশনিসঙ্কেত বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রথম তিন দফায় চলা হিংসার ঘটনার পরেই কঠোর মনোভাব গ্রহণ করেছিল নির্বাচন কমিশন। ভোটে বাধাদানকারীদের সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন কমিশনের শীর্ষ আধিকারিকরা।

কিন্তু তাতে যে খুব একটা সুফল মেলেনি, তা এদিনের প্রাণহানির ঘটনায় প্রমাণিত। প্রতিবেদন লেখা পর্যন্ত পঞ্চম দফার ভোটে মোট আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুম্মারবাড়ি ইউনিয়নে ১ জন, চট্টগ্রামের আনোয়ারায় ১ জন, বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নে ২ জন, চাঁদপুর জেলার কচুয়া ও হাইমচরের দুই কেন্দ্রে সংঘর্ষে নিহত হয়েছে দুইজন, জামালপুরের বকশীগঞ্জে মেরুরচরে ১ জন ও মানিকগঞ্জে ১ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। ইউপি নির্বাচনের প্রথম চার দফায় মোট ৮৪ জন প্রাণ হারিয়েছিলেন। যদিও নির্বাচন কমিশনের দাবি, ৮৪ জন নন, ৬৪ জন মারা গিয়েছেন।

নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিক সম্মেলনে জানান, পঞ্চম দফায় দেশের ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট নেওয়া হয়েছে। অধিকাংশ জায়গাতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। তবে বেশ কয়েক জায়গায় অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। সংঘর্ষের কারণে ৯টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে।

অপারেশন সিঁদুর’-এর পর প্রথম! দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক