ফের ধাক্কা বিএনপির, ঋণখেলাপির দায়ে খারিজ যশোর-৪ আসনের প্রার্থীর মনোনয়ন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের আগেই জোর ধাক্কা খেল তারেক রহমানের বিএনপি। ঋণখেলাপি হওয়ায় এবার যশোর-৪ আসনে বিএনপি প্রার্থী টি এস আইয়ুবের মনোনয়নপত্র বাতিল করল নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) আগারগাঁওয়ে কমিশন ভবনে আপিল শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বিএনপি প্রার্থী।

কমিশন সূত্রে জানা গিয়েছে, গত ৩০ ডিসেম্বর যশোরের রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসানকে ঢাকা ব্যাঙ্কের তরফে এক চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে বলা হয়, ঋণখেলাপি তালিকায় (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি) নাম থাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তালহা শাহরিয়ার আইয়ুবের (টিএস আইয়ুব) প্রার্থীপদ যেন খারিজ করা হয়।

উল্লেখ্য, যশোর-৪ আসনের বিএনপি প্রার্থী টিএস আইয়ুব সাইমেক্স লেদার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তিনি আসন্ন সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর, বসুন্দিয়া) আসনে বিএনপি’র হয়ে মনোনয়ন পেয়েছিলেন। এই আসনে জামায়াতে ইসলামীর হয়ে লড়ছেন অধ্যাপক গোলাম রসুল।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তেতে উঠেছে বাংলাদেশের রাজনীতি। নানা কারণে রিটার্নিং অফিসাররা যে সব প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিলেন, তাদের অনেকেই নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়ে প্রার্থীপদ ফিরে পেয়েছেন। মূলত জামায়াতে ইসলামীর যে সমস্ত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল, তাদের মনোনয়ন প্রার্থীপদকে বৈধ ঘোষণা করে চলেছেন কমিশনের শীর্ষ আধিকারিকরা। তদারকি সরকারের চাপেই নির্বাচন কমিশন জামায়াতে নেতাদের প্রার্থীপদকে বৈধতা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। যদিও তা মানতে রাজি হননি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন।

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের