‘শূন্য হাতে ফেরাতে হবে মমতাকে,’ দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্য একটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে ফেরাতে হবে। সেই কারণে কোমড় বেঁধে দলীয় কর্মীদের ঝাঁপাতে নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। আজ, সোমবার তমলুকে দলীয় কার্যালয়ের ভূমিপুজোর অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘সামনেই হলদিয়া পুরসভার নির্বাচন। শূন্য করতে হবে বিরোধীদের। ৩০টি আসনের মধ্যে সবকটিতেই জিততে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে ফেরাত হবে। অনেক ক্ষতি করে দিয়েছেন উনি। আর নয়। আমি কিছুদিনের মধ্যেই হলদিয়া পুরসভা নিয়ে বৈঠকে বসব। বাটি হাতে শূন্য় করে ফেরাতে হবে মমতাকে। এটা মাথায় রাখবেন।’

এদিন তমলুকে দলীয় কার্যালয়ের ভূমিপুজোতে গিয়ে শুভেন্দু নন্দীগ্রাম নিয়েও বার্তা দেন। তিনি বলেন, ১ লক্ষ ২২ হাজারের বেশি ভোটে নন্দীগ্রামে জিতেছে আমাদের প্রার্থী। হাসি রানি রথকে জেতানোর পিছনে আপনাদের অবদান রয়েছে। এবার কাজ করতে হবে। হলদিয়া পুরসভাতে সব আসনে জিততে হবে। আমি থাকব চিন্তার কোনও কারণ নেই। শুধু কিছু বিষয় থেকে সাবধান থাকতে হবে। আরশোলা-ছারপোকাদের বংশবিস্তার করতে দিলে হবে না। ওদের থেকে সাবধান থাকতে হবে। টুকরে টুকরে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি, নকশালদের থেকে দূরে থাকতে হবে। ওদের মাথাচাড়া করতে দিলে হবে না। তাই সতর্ক থাকতে হবে। তমলুকের মাটি পবিত্র মাটি। এটাকে রক্ষা করতে হবে।’

আরও পডুন: জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি চলতি সপ্তাহে, মমতাকে জানাল সুপ্রিম কোর্ট

দলীয় কার্যাল প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘এই কার্যালয়ে রাষ্ট্রবাদী বই থাকবে। তাই একটা লাইব্রেরি করা হবে। কর্মীদের জন্য বিশ্রামস্থল তৈরি করা হচ্ছে। যাতে তাঁরা বিশ্রাম নিতে পারে। বাংলার ইতিহাস নিয়ে বই থাকবে। যাতে সকলে বাংলার ইতিহাসের কথা জানতে পারে। দলের কর্মীদেরও বাংলার ইতিহাস জানতে হবে।’ এদিন তমলুক থেকে সোজা সাঁতরাগাছির উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে একটি বিশেষ ট্রেনের উদ্বোধন করবেন তিনি। তারপরে বিকেলে মিলন মেলা প্রাঙ্গনে রাজ্য সরকারের বিজয়া অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

টাইগারকে গুলি চালিয়েছিল ২২ বছর বয়সী ইঞ্জিনিয়ার প্রাঞ্জল, পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য

জীবিত প্রমাণে ১০২ বছর বয়সে বর সেজে প্রতিবাদ, ১০৬ বছরে থামল দুলিচাঁদের লড়াই

আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, রাত পোহালেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

অন্য যুবকের সঙ্গে ঘুরছে স্ত্রী, দেখতে পেয়েই বেল্ট দিয়ে চাবকালেন স্বামী! ভাইরাল ভিডিয়ো

বন্দুক নিয়ে শর্বরীর সঙ্গে রোম্যান্স আহানের, ‘সাইয়ারা’ নায়কের ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি চলতি সপ্তাহে, মমতাকে জানাল সুপ্রিম কোর্ট

কবে থেকে শুরু WPL, দিনক্ষণ ঘোষণা করল BCCI

দীর্ঘ ৭ ঘন্টা নিখোঁজ, সন্ধান পেতেই শাবককে জড়িয়ে ধরল মা হাতি, ভাইরাল ভিডিও

‘শূন্য হাতে ফেরাতে হবে মমতাকে,’ দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

দিল্লিতে অমিত শাহের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

শ্বশুরের মৃত্যুর শোক সইতে পারেনি, কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুত্রবধূ

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার