চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপদ বাড়ল জাতীয় পুরস্কার জয়ী শিল্পী সুশান্ত পালের। চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল লালবাজার। আগামী বুধবার শিল্পীকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি কীভাবে মণ্ডপ তৈরি করেছিলেন, কি কি করতে বলেছিলেন, আলো কেন কম দিতে বলেছিলেন এই সব বিষয় পুলিশ জানতে চায় তাঁর কাছ থেকে। সেই কারণেই বুধবার তলব করা হয়েছে শিল্পী সুশান্ত পালকে।

আরও পডুন: ‘প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্য’,কংগ্রেসকে তুলোধোনা দিলীপ ঘোষের

চোরবাগান সর্বজনীনে এবার দুর্গাপুজোর শিল্পী ছিলেন সুশান্ত পাল। তিনিই পুরো মণ্ডপসজ্জা ও প্রতিমার নির্মাণ করেছিলেন। স্থানীয়দের অভিযোগ শিল্পী নিজেই দেবী দুর্গার স্থান বদল করেছিলেন, সেই কারণেই এই বিপর্যয় নেমে এসেছে। চোরবাগানে পদপিষ্ট হয়ে সপ্তমীর দিন ১৯ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার তদন্ত করছে রাজ্য সরকারের ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল। এছাড়াও পৃথক সিট গঠনব করে তদন্ত চালাচ্ছে লালবাজার। সেই সিটের তরফেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে সুশান্ত পালকে। যদিও এই বিষয়ে শিল্পীর তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল। তার মধ্যে রয়েছে দুই ঘোষকও। চোরবাগান কাণ্ডে কাউকে রেয়াত করা হবে না বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের গাফিলতি হলে প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্য়বস্থা নেওয়া হবে বলে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাই চোরবাগান কাণ্ডে খুঁটিয়ে তদন্ত চালাচ্ছে রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী দল ও লালবাজারের সিট।

এদিকে চোরবাগান কাণ্ডে নতুন তথ্য উঠে এসেছে। ঘটনার সময়ে বন্ধ ছিল মণ্ডপের একাধিক সিসিটিভি ফুটেজ। সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের তরফে। আজ, সোমবার চোরবাগান কাণ্ডে তিন প্রত্যক্ষদর্শীকে নিয়ে ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে পুলিশের।

‘ছেলের চরম শাস্তি চেয়েছিলাম, এনকাউন্টার নয়,’ দাবি গাইঘাটা কাণ্ডে অভিযুক্তের মায়ের

অভিষেকের তাণ্ডব, কিউয়ি বোলারদের বেধড়ক পিটিয়ে ১৫ বলেই অর্ধশতরান

নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে

দুপুরেই আঁধারে ডুবল ঢাকা-চট্টগ্রাম, আদালত-সচিবালয়-বাংলাদেশ ব্যাঙ্কের কাজকর্ম স্তব্ধ

নিঠারি কাণ্ডের ছায়া সুদূর উগান্ডায়, ৩৮ জনকে খুনের পর নর মাংস ভক্ষণ

মিচেলের চওড়া ব্যাটে ভর করে শ্রেয়সদের ১৯৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

সুপ্রিম স্বস্তি জ্ঞানেশের, এসআইআর সংক্রান্ত মামলার শুনানি আপতত স্থগিত

‘আমার কোল যেমন শূন্য করেছে, ওদেরও এটাই চেয়েছিলাম’, এনকাউন্টার নিয়ে যা বললেন নির্যাতিতার মা

সরশুনা কাণ্ডে অভিযুক্তদের খালি গায়ে হাঁটালো পুলিশ

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

প্লেয়ার কেনা-বেচার আগে ধোনির সঙ্গে দেখা করলেন CSK-র কোচ জাহির খান

‘ধর্ষকদের সঙ্গে এটাই করা উচিত’, গাইঘাটায় এনকাউন্টার কাণ্ডে বিস্ফোরক মন্ত্রী তাপস রায়

‘রাম কোনও মুসলিমকে খুন করেনি’ পোস্টের প্রেক্ষিতে ক্ষমা চাইল নির্বাচন কমিশন