দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি: অল্পের জন্য প্রাণে বাঁচলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। আজ, সোমবার উত্তরপ্রদেশের লখনউ থেকে সুলতানপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কংগ্রেস সাংসদের কনভয়। পূর্বাচল এক্সপ্রেসওয়ের উপর হালিয়াপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে রাহুলের কনভয়। তাঁর কনভয়ে থাকা পাঁচটি গাড়ি ও একটি অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষ হয়। যার ফলে আহত হয়েছেন রাহুলের একাধিক নিরাপত্তারক্ষী ও কংগ্রেসের কর্মীরা। যদিও লোকসভার বিরোধী দলনেতার কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, কমপক্ষে ১০ জন কংগ্রেসের কর্মীরা আহত হয়েছেন। কয়েকজন নিরাপত্তাকর্মীও আহত। তাঁদের লখনউ-তে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পডুন: ছত্তীসগঢ়ে ভয়াবহ দুর্ঘটনা!দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কা, মৃত ৩

রাহুল গান্ধির কোনও ক্ষতি না হওয়ায় তিনি সুলতানপুরের নিম্ন আদালতে ২০১৮ সালের পুরনো একটি মামলায় হাজিরা দিতে চলে গিয়েছেন বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পূর্বাচল এক্সপ্রেসওয়ের উপর অ্যাম্বুলেন্সটি ডানদিকের লেনে চলে এসেছে। তার পিছনেই সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে একাধিক গাড়ি। ওই গাড়িগুলি রাহুলের কনভয়ের সঙ্গে ছিল। ফুটেজে আরও দেখা যায়, সংঘর্ষের পর একটি স্করপিও এসইউভি (SUV) অ্যাম্বুলেন্সটির সামনে এসে থেমেছে। ওই স্করপিওটি রাহুলের গাড়ির ঠিক পিছনেই ছিল বলে জানা গিয়েছে। গাড়িটির সামনের অংশ (হুড) ধাক্কার কারণে দুমড়ে গিয়েছে। রাহুল গান্ধি সুলতানপুরের নিম্ন আদালতের শুনানিতে হাজিরা দিতে যাচ্ছিলেন। সেই কারণেই এদিন সকালে লখনউ এয়ারপোর্টে পৌঁছে সেখান থেকে সড়কপথে সুলতানপুরের দিকে রওনা দেন তিনি। মাঝপথেই তাঁর কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। তদন্ত শুরু করেছে পুলিশ। 

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?