রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রথম দফার ভোটে পিছিয়ে পড়েও শেষ হাসি হাসলেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত ব্রাজিলের এই বামপন্থী নেতা।  ফের তিনিই ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে চতুর্থবারের জন্য দেশের শাসনভার হাতে নেবেন তিনি। লুলার এই জয় শুধু ব্রাজিলের রাজনীতিতেই নয়, গোটা লাতিন আমেরিকার রাজনৈতিক সমীকরণেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গেই ট্রাম্পের অস্বস্তিও বাড়ল বলেই মত প্রকাশ করেছেন আন্তর্জাতিক মহলের একাংশ। 

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে জয় পেয়েছেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। বৈধ ভোটের ৫১.৮ শতাংশ পেয়েছেন লুলা। অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮.২ শতাংশ ভোট। দেশের নির্বাচনী কর্তৃপক্ষ সব ভোট গণনা শেষ হওয়ার পর লুলার জয় নিশ্চিত করেছে। প্রথম দফার ভোটে লুলাকে পিছনে ফেলে এগিয়ে ছিলেন ডানপন্থী নেতা ফ্লাভিও বলসোনারো। কিন্তু দ্বিতীয় দফায় ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেন লুলা। এর ফলে ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসে আরও একবার প্রত্যাবর্তনের নজির গড়লেন তিনি। বলার অপেক্ষা রাখে না যে, এই ফলাফল সমস্ত নির্বাচনী পূর্বাভাসকে ভুল প্রমাণ করেছে।  

আরও পড়ুন: সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

ট্রাম্পের সমালোচক লুলা 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচক হিসেবে পরিচিত লুলার এই জয় আন্তর্জাতিক রাজনীতিতেও বিশেষ গুরুত্ব পেয়েছে। নির্বাচনের প্রচারে ব্রাজিলের সার্বভৌমত্ব এবং দেশের স্বার্থ রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়েছিলেন তিনি। আমেরিকার বাণিজ্যিক ও কূটনৈতিক চাপের মুখে ব্রাজিলের নিজস্ব অবস্থান বজায় রাখার কথাও তুলে ধরেছিলেন লুলা। তাঁর জয়ের ফলে লাতিন আমেরিকার দুই জনবহুল দেশ ব্রাজিল ও মেক্সিকোতে বামপন্থীদের নেতৃত্ব বজায় থাকছে। 

দারিদ্র্য থেকে প্রেসিডেন্টের কুর্সি, লুলার রাজনৈতিক সফর

লুলার রাজনৈতিক জীবন বরাবরই উত্থান-পতনে ভরা। দরিদ্র পরিবারে জন্ম তাঁর। রাজনীতিতে আসার আগে ধাতু কারখানায় কাজ করতেন তিনি। শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে জাতীয় রাজনীতিতে পরিচিতি পান এবং পরবর্তীতে ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ বামপন্থী নেতা হয়ে ওঠেন। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রথম দুই দফায় ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। পরে দুর্নীতির মামলায় তাঁর কারাবাস হয়। সেই মামলায় তাঁর দণ্ড পরবর্তীতে বাতিল হয়ে যায়। এরপর ২০২২ সালের নির্বাচনে জাইর বলসোনারোকে হারিয়ে ফের ক্ষমতায় ফেরেন তিনি। এবার ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে চতুর্থবারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা।

মুম্বইয়ে কৃষ্ণ দাসের ভক্তিগীতির অনুষ্ঠানে বিরাট-অনুষ্কা, কীর্তনের তালে নাচলেন অভিনেত্রী

অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল

দিল্লিতে অমিত শাহের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

শ্বশুরের মৃত্যুর শোক সইতে পারেনি, কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুত্রবধূ

চোখের পলকে স্ত্রীকে টেনে নিয়ে গেল বাঘ, টেরও পেল না স্বামী, মহারাষ্ট্রে হাড়হিম ঘটনা

ছত্তীসগঢ়ে ভয়াবহ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় মৃত ৩

জৈব সার থেকে রূপচর্চা, বেগুনের খোসার এমন সব ব্যবহার জানতেন?

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তেও নেই ঈশান, আরও একবার সুযোগ পাবেন বৈভব?

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

উত্তাল সমুদ্র! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, আজ থেকেই বঙ্গে শুরু তুমুল দুর্যোগ?

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার

খাইবার পাখতুনখোয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ! খতম ৬ জঙ্গি, নিহত ২ পাকিস্তানি সেনা

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪