কীর্তনের তালে ‘রাধে রাধে’ বলে দুহাত তুলে নাচলেন অনুষ্কা, সঙ্গ দিলেন বিরাট

কর্মজগতের বাইরে বেশিরভাগ সময়ে আধ্যাত্মিক সাধানায় মেতে থাকেন দেশের পাওয়ারফুল দম্পতি বিরাট কোহলি অনুষ্কা শর্মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মজগতের বাইরে বেশিরভাগ সময়ে আধ্যাত্মিক সাধানায় মেতে থাকেন দেশের পাওয়ারফুল দম্পতি বিরাট কোহলি অনুষ্কা শর্মা। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তা ফুটে ওঠে। রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মুম্বইতে আমেরিকান গায়ক কৃষ্ণ দাসের লাইভ কীর্তনে অংশ নিয়েছিলেন বিরুষ্কা জুটি। কীর্তনের তালে তাল মিলিয়েছেন। ‘রাধা রাধা’ জপতেও দেখা গিয়েছে তাঁদের। তারকা দম্পতির এই ভক্তি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। যদিও এই প্রথম নয়, লন্ডনে থাকলেও তাঁদের কৃষ্ণ দাসের কীর্তনে অংশ নিতে দেখা যায়। সেই ভিডিও ভাইরাল হয়। এছাড়া যে কোনও বড় টুর্নামেন্টের আগে সস্ত্রীক বিরাটকে দেশের খ্যাতনামা মন্দিরগুলি পরিদর্শন করতে দেখা যায়।

বৃন্দাবনে শ্রী প্রেমানন্দ মহারাজের দরবারে হাঁটু গেড়ে বাবার আশীর্বাদ নিতে দেখা যায়। এত বড়মাপের তারকা হয়েও ঈশ্বরের প্রতি তাঁদের এমন বিশ্বাস অবাক করে সকল ভক্তদের। যাই হোক, দেশের বেশিরভাগ সময়ে লন্ডনে থাকলেও এখন মুম্বইতে আছেন বিরুষ্কা দম্পতি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কীর্তনে দর্শকের আসনের একেবারে প্রথম সারিতে একসঙ্গে বসেছিলেন তারকা দম্পতি। তাঁদের ছেলে-মেয়েকে দেখা যায়নি। অনুষ্কার পরনে ছিল মালবেরি রঙের আনারকলি স্যুট, সঙ্গে মানানসই এমব্রয়ডারি করা দোপাট্টা। তবে তিনি একেবারেই সাজেননি, বিনা মেকআপে তাঁকে মার্জিত দেখাচ্ছিল। অন্যদিকে বিরাট একটি কালো গোল গলা টি-শার্ট পরে ক্যাজুয়াল পোশাকে ছিলেন। অন্য একটি ভিডিওতে, ভক্তিগীতির তালে দু হাত তুলে অনুষ্কাকে নাচতে দেখা যায়। আর কোহলিকে ধ্যান করতে এবং আধ্যাত্মিক পরিবেশে নিজেকে ডুবিয়ে রাখতে দেখা যায়।

 

বোঝাই গিয়েছে, আধ্যাত্মিক সাধনায় মজেছিলেন তারকা দম্পতি। এ বছর জুলাই মাসে লন্ডনের ইউনিয়ন চ্যাপেলে একটি আধ্যাত্মিক প্রার্থনাসভাতেও যোগ দিয়েছিলেন তাঁরা। এদিকে সাম্প্রতিককালে অনুষ্কাকে খুব একটা জনসমক্ষে দেখা যাচ্ছে না। এ বছরের বেশিরভাগ সময় তিনি স্বামী ও দুই সন্তান ভামিকা ও আকায়কে নিয়ে লন্ডনে কাটিয়েছেন। কাজের ক্ষেত্রে, বিয়ের পরেই বলিউডকে বিদায় জানিয়েছেন তিনি। তাঁকে শেষবার ২০১৮ সালে শাহ্রুখের সঙ্গে ‘জিরো’ ছবিতেই দেখা গিয়েছিল। এরপর তাঁকে ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনের উপর ভিত্তি করে নির্মিত ‘চাকদা এক্সপ্রেসে’ দেখা যাবে। ছবির শুটিং অনেকদিন আগে শেষ। কিন্তু ছবিটি কবে মুক্তি পাবে, তা বলতে পারবে একমাত্র নেটফ্লিক্সই। 

‘শূন্য হাতে ফেরাতে হবে মমতাকে,’ দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি চলতি সপ্তাহে, মমতাকে জানাল সুপ্রিম কোর্ট

কবে থেকে শুরু WPL, দিনক্ষণ ঘোষণা করল BCCI

দীর্ঘ ৭ ঘন্টা নিখোঁজ, সন্ধান পেতেই শাবককে জড়িয়ে ধরল মা হাতি, ভাইরাল ভিডিও

অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল

দিল্লিতে অমিত শাহের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

শ্বশুরের মৃত্যুর শোক সইতে পারেনি, কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুত্রবধূ

চোখের পলকে স্ত্রীকে টেনে নিয়ে গেল বাঘ, টেরও পেল না স্বামী, মহারাষ্ট্রে হাড়হিম ঘটনা

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তেও নেই ঈশান, আরও একবার সুযোগ পাবেন বৈভব?

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার

খাইবার পাখতুনখোয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ! খতম ৬ জঙ্গি, নিহত ২ পাকিস্তানি সেনা

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪