বন্দুক নিয়ে শর্বরীর সঙ্গে রোম্যান্স আহানের, ‘সাইয়ারা’ নায়কের ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন আহান পাণ্ডে, পাশেই গিটার নিয়ে দাঁড়িয়ে আছেন শর্বরী ওয়াঘ, কোনও অভিযানে যাচ্ছেন নাকি তারকা জুটি? কেসটা কী?

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন আহান পাণ্ডে, পাশেই গিটার নিয়ে দাঁড়িয়ে আছেন শর্বরী ওয়াঘ, কোনও অভিযানে যাচ্ছেন নাকি তারকা জুটি? কেসটা কী? ২০২৫ সালে ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে দর্শকদের নজরে আসেন আহান পাণ্ডে। ডেবিউ ছবিতেই একেবারে ভক্তদের হৃদয়ে পৌঁছে যান তিনি। বহুদিন পর তরুণ প্রজন্মের মন জয় করতে পেরেছিল বলিউডের কোন ছবি। বলা চলে, মাইলফলক স্পর্শ করেছিল মোহিত সুরির এই ছবি। প্রায় দেড় মাস ধরে বক্সঅফিসে রাজ করেছে এই ছবি।

ছবিতে অভিনেত্রী অনিত পাড্ডার সঙ্গে আহানের কেমেস্ট্রি মন জয় করেছিল সবার। প্রায় ৮০০ কোটি মতো আয় করেছিল এই ছবি। জাতির ক্রাশ হয়ে যান তারকা জুটি দুজনেই। যাই হোক, ‘সাইয়ারা’ মুক্তি পেয়েছে ২ বছর হতে চলল, আবার কবে বড়পর্দায় দেখা যাবে আহানকে? ভক্তদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে। ২০২৭ সালের মার্চে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘বেপরওয়া: ফিয়ারলেস ইন লাভ‘, সোমবার (২৬ অক্টোবর) সেই ছবির ছোট্ট ঝলক দিলেন নির্মাতারা।

 

 

View this post on Instagram

 

A post shared by Yash Raj Films (@yrf)

যশরাজ ফিল্মসের ব্যানারে আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে আহান-শর্বরী জুটিকে। ছবির ফার্স্ট-লুক পোস্টারে আহানকে চামড়ার জ্যাকেট পরা অবস্থায় একটি বন্দুক হাতে দেখা গিয়েছে। তাঁর হাতে রক্তের দাগ। মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট। অন্যদিকে শর্বরী গিটার হাতে রয়েছেন। দুজনেই দুজনের দিকে মাথা ঠুকে রোমান্টিক পোজে দাঁড়িয়ে আছেন। আহানের লুকে অ্যাকশনের ঝলকও ফুটে উঠেছে। আর ব্যাকগ্রাউন্ডে আহানকে বলতে শোনা গিয়েছে, ‘বেপারওয়াহ হ্যায় ইশক, কেয়া করু? বেপারওয়াহ, বিনতেহান কর, কোন ভি আয়ে তো… সব তাবাহ, তাবাহ, তাবাহ করুণ।’ শোনা যাচ্ছে, এই ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় অভিনয় করতে পারেন ঐশ্বর্য ঠাকরে। আর এই ছবির মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন আহান-শর্বরী। আগামী বছর ২৬ মার্চ মুক্তি পাচ্ছে এই ছবি। 

টাইগারকে গুলি চালিয়েছিল ২২ বছর বয়সী ইঞ্জিনিয়ার প্রাঞ্জল, পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য

জীবিত প্রমাণে ১০২ বছর বয়সে বর সেজে প্রতিবাদ, ১০৬ বছরে থামল দুলিচাঁদের লড়াই

আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, রাত পোহালেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

অন্য যুবকের সঙ্গে ঘুরছে স্ত্রী, দেখতে পেয়েই বেল্ট দিয়ে চাবকালেন স্বামী! ভাইরাল ভিডিয়ো

‘শূন্য হাতে ফেরাতে হবে মমতাকে,’ দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি চলতি সপ্তাহে, মমতাকে জানাল সুপ্রিম কোর্ট

কবে থেকে শুরু WPL, দিনক্ষণ ঘোষণা করল BCCI

দীর্ঘ ৭ ঘন্টা নিখোঁজ, সন্ধান পেতেই শাবককে জড়িয়ে ধরল মা হাতি, ভাইরাল ভিডিও

অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তেও নেই ঈশান, আরও একবার সুযোগ পাবেন বৈভব?

দিল্লিতে অমিত শাহের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

শ্বশুরের মৃত্যুর শোক সইতে পারেনি, কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুত্রবধূ

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার