দিল্লিতে অমিত শাহের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই দিল্লির নর্থ ব্লকে অগ্নিকাণ্ড। কালো ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে নর্থ ব্লকের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। হতাহতের কোনও খবর নেই। নর্থ ব্লকে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের কার্যালয়। সেখানেই রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের থেকে শুরু করে অর্থমন্ত্রকের কার্যালয়। তাই তড়িঘড়ি পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন।

যদিও পরবর্তীতে জানা যায় বড়সড় কোনও অগ্নিকাণ্ড নয়। নর্থ ব্লকের ছাদে একটি এসির আউটপুটে শর্টসার্কিট হওয়ার জন্য আগুন ধরে গিয়েছিল। যার ফলে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শিবসেনা (একনাথ সিন্ধে শিবির) সাংসদ মিলিন্দ দেওরা। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সংসদের দিকে যাওয়ার সময় দেখলাম নর্থ ব্লকের পিছন দিক থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসছে। মনে হচ্ছে এটা অগ্নিকাণ্ডের ঘটনা। আশা করি সকলে নিরাপদে রয়েছেন। নিশ্চয়ই আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করা হবে।’ তারপরেই আতঙ্ক শুরু হয়েছিল। যদিও কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি। দমকলের আধিকারিকরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে। দমকলের তরফে জানানো হয়েছে, ‘নর্থ ব্লকের ছাদে বসানো একটি এসি বয়লারে আগুন লেগেছে। জানা গিয়েছে, ঝালাইয়ের কাজ চলার সময় হঠাৎ শর্ট সার্কিটের কারণে এসি বয়লারগুলির মধ্যে একটিতে আগুন লেগে যায়। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

আরও পডুন: শ্বশুরের মৃত্যুর শোক সইতে পারেনি, কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুত্রবধূ

দিল্লির রাইসিনা হিলসের উপরে তৈরি হয়েছিল নর্থ ব্লক ও সাউথ ব্লক। এই কয়েক দিন আগে পর্যন্তও সেখানেই ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, বিদেশমন্ত্রক, অর্থমন্ত্রক, প্রতিরক্ষামন্ত্রক, প্রধানমন্ত্রীর দফতর, কর্মিবর্গ দফতর। কিন্তু সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের পর ধীরে ধীরে সমস্ত মন্ত্রক সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপাতত রয়েছে শাহের স্বরাষ্ট্রমন্ত্রক ও অর্থমন্ত্রক। সেগুলিও ধীরে ধীরে সেন্ট্রাল ভিস্তাতে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের