বাংলাদেশে এবার ভোট দিতে আসা মহিলাদের হিজাব খুলে পরিচয় শনাক্তের দাবি বিএনপির

Share:

নিজস্ব প্রতিনিধি ঢাকা: রাত পোহালেই বাংলাদেশে নির্বাচন। এই ভোটকে কেন্দ্র পরে পারদ চড়ছে  পদ্মাপাড়ে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন। এবার বাংলাদেশের শাসনভার কার হাতে যাবে তা বেছে নেবেন সাধারণ মানুষ। তবে ভোট শুরুর আগে ঘটছে একাধিক সব ঘটনা।  গোটা বিশ্ব মুখিয়ে রয়েছে বাংলাদেশের এই নির্বাচনের ফলাফলের দিকে। নির্বাচনের প্রচারে নামা নেতাদের মন্তব্যে উঠেছে বিতর্কের ঝড়। যা নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনাও। তেমনি এক বিতর্কিত মন্তব্য করেছেন  সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি দাবি  ভোট  কেন্দ্রে আসা মহিলা ভোটারদের  হিজাব খুলে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁর এই মন্তব্যে উঠেছে সমালোচনার ঝড়।  

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে আরিফুল হক চৌধুরী এই দাবি জানান।  এই আসনে আসনে আরিফের প্রতিদ্বন্দ্বী জামায়াতের জয়নাল আবেদীন। তাঁর মন্তব্যের নেপথ্যে কারণ ব্যাখ্যা করে বলেছেন, “বোরকা পড়ে মহিলারা ভোট কেন্দ্রে আসুন কিন্তু ভেতরে যেন  হিজাব খুলে ভোট দেন এর কারণ হচ্ছে- অনেক ভোটারই জাল ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন। ইতোমধ্যে বিপুল পরিমাণ বোরকা কেনার খবর ভোটের মাঠে চাউর হয়েছে। তাই এই বিষয়টি নির্বাচনী কর্মকর্তাদের জানিয়ে এসেছি।” .

আরও পড়ুন: কেন্দ্রীয় নেতৃত্বের উপর উঠেছে আস্থা? প্রার্থী বাছাইয়ে ভোটে অংশ নিচ্ছেন না বঙ্গ বিজেপির বহু নেতা

নিরবাচন কমিশনের কাছে তিনি আরও জানিয়েছেন, অনেকেই পুলিশের ভুয়া পোশাক তৈরি করছেন বলে খবর রয়েছে। সীমান্তবর্তী অনেক কেন্দ্রে যেখানে  যাতায়াতের ব্যবস্থা নেই সেখানে  ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন। এবারে মূলত লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। একাধিক সমীক্ষা বলছে বাংলাদেশে ক্ষমতায় আসতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে জামায়াততা বিএনপির লড়াই কঠিন করে তুলতে পারে। 

 

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার