তারেকের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপি প্রার্থী হিসাবে কে মনোনয়ন পেলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭-র পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও নির্বাচিত হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তথা প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়মানুযায়ী, যেহেতু একটি আসন ছাড়তে হতো তাঁকে, তাই বগুড়া-৬ আসনের সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন। তারেকের ইস্তফার পরেই জল্পনা শুরু হয়েছিল, ওই আসনে বিএনপি প্রার্থী হতে পারেন তাঁর স্ত্রী জোবাইদা রহমান কিংবা কন্যা জাইমা রহমান। এমনকি তারেকের প্রয়াত ছোট ভাই আরাফত রহমান কোকোর বিধবা পত্নী শর্মিলা রহমান সিঁথির নামও হাওয়ায় ভাসছিল। অবশেষে সব জল্পনার অবসান। বগুড়া-৬ আসনে জিয়া পরিবারের কেউ বিএনপি প্রার্থী হননি। পরিবর্তে দলের পরীক্ষিত সেনানিকেই প্রার্থী করা হয়েছে। বগুড়া-৬ আসনে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই বগুড়া-৬ আসনের উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করা হয়েছে। কমিশনের ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী, ‘আগামী ২ মার্চ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৫ মার্চ জমা পড়া মনোনয়নপত্র ঝাড়াই-বাছাই করা হবে। ১৪ মার্চ প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। পরের দিন ১৫ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে এবং ৯ এপ্রিল ভোটগ্রহণ। ওই দিনই ভোটগ্রহণ শেষে গণনা শুরু হবে।

প্রয়াত রাষ্ট্রপতি তথা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভিটে বগুড়া। তাই বরাবরই বগুড়া-৬ আসন ভিভিআইপি কেন্দ্র ও বিএনপির দুর্গ হিসাবে পরিচিত। অতীতে এই আসন থেকে নির্বাচন করেছেন খালেদা জিয়া, জমির উদ্দিন সরকার এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মায়ের আসনে এবার প্রার্থী হয়েছিলেন তারেক রহমান। হেসেখেলেই জিতেছেন।

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

নায়ক হওয়ার স্বপ্নে ঘরছাড়া, ৩৫ বছর পর বাড়ি ফিরলেন নদিয়ার ‘নিখোঁজ’ যুবক

ক্লাবে টিভি দেখা নিয়ে বিবাদ, বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে খুন, চাঞ্চল্য গোপালনগরে

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

স্মার্টফোনের আবদার, কিনে না দেওয়ায় চরম সিদ্ধান্ত সপ্তম শ্রেণির ছাত্রের

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

​কাজের অত্যাধিক চাপ, ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রেলকর্মী, লাইন থেকে উদ্ধার দুই টুকরো দেহ

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা! কোচিতে রানওয়েতেই গ্রেফতার যাত্রী

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক