প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তরুণীকে পাঁচতলা ভবনের ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে খুন করল যুবক। শিহরে ওঠার মতো মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে। ঘটনার ৪৮ ঘন্টার মাথায় সোমবার ঘাতক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ফেনীর সোনাগাজী উপজেলার বাদামতলী থেকে খুনিকে গ্রেফতার করা হয়েছে। জেরায় পুলিশকে ধৃত যুবক জানিয়েছে, প্রেম প্রত্যাখান করার শাস্তি হিসাবেই ওই তরুণীকে পাঁচতলা ভবনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করেছে।

চট্টগ্রামের খুলশী থানার ওসি আরিফুর রহমান সোমবার (২৫ মে) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করার সময় নিহত রিয়া আক্তার ওরফে রিয়ার সঙ্গে ঘাতক আবদুর রহমান শেখের পরিচয় হয়। কয়েক মাস আগে ওই কারখানা থেকে রহমানের চাকরি চলে যায়। আলাপের পর থেকেই রীতাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন রহমান। গত শনিবার (২৩ মে) রাতে গুরুত্বপূর্ণ কথা বলার নাম করে রীতাকে ইউএসটিসি হাসপাতালের জরুরি বিভাগের কাছে পাঁচতলা একটি ভবনে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কা দিয়ে রীতাকে নিচে ফেলে দেয় রহমান। ঘটনাস্থলেই মৃত্যু হয় রীতার।’

ওসির কথায়, ‘২১ বছর বয়সী রহমানের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ভাটখালী এলাকায়। চাকরির সুবাদে তিনি চট্টগ্রাম নগরীর ফয়’স লেক এলাকায় থাকেন। হত্যাকাণ্ডের পর আবদুর রহমান পালিয়ে চট্টগ্রাম খেকে ফেনী চলে যান। গোপন সূত্রে খবর পেয়ে ফেনীর সোনাগাজী উপজেলার বাদামতলী থেকে তাকে গ্রেফতার করা হয়।’

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল