বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পরেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু করেছে শুভেন্দু অধিকারীর সরকার। বিভিন্ন জেলায় তৈরি হয়েছে আটক বা হোল্ডিং সেন্টার। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে গত কয়েকদিন ধরেই ইন্দো-বাংলা সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। বিএসএফের পুশব্যাকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী। ফলে পশ্চিমবঙ্গ থেকে ঠেলে পাঠানো বাংলাদেশি অনুপ্রবেশকারীরা নো-ম্যানস ল্যান্ডেই অসহায় অবস্থায় বসে রয়েছেন। এমন স্নায়ুযুদ্ধের মধ্যেই আগামিকাল রবিবার (৭ জুন) থেকে দিল্লিতে শুরু হচ্ছে বিএসএফ ও বিজিবি’র শীর্ষ আধিকারিকদের মধ্যে বৈঠক। আগামী ১১ জুন পর্যন্ত ওই বৈঠক চলবে।

সূত্রের খবর, ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী। প্রতিনিধিদলে থাকছেন বিজিবি-র অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ সোহরাব হোসেন ভূঁইয়া, বিজিবি-র অতিরিক্ত মহাপরিচালক ও রংপুর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার এ এস এম নাসের, বিজিবি সদর দফতরের পরিচালক ও স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-মহাপরিচালক ও কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রাকিবুল হাসান, বিজিবি সদর দফতরের পরিচালক ও স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা এবং বিজিবি মহাপরিচালকের এডিসি ও উপ-পরিচালক ক্যাপ্টেন রফিক সালিহিন। তাছাড়া প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন নৌপরিবহন মন্ত্রকের যুগ্ম সচিব মোহাম্মদ ফিরোজ আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যুগ্ম সচিব (জরিপ) মোহাম্মদ শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব (সীমান্ত) রেবেকা খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শফিউল আজম সিদ্দিকী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক তালুকদার মোহাম্মদ মাহমুদ রেজা, বিদেশ মন্ত্রকের পরিচালক (দক্ষিণ এশিয়া-১) মোহাম্মদ বাকি বিল্লাহ এবং বাংলাদেশের যুগ্ম নদী কমিশনের নির্বাহী প্রকৌশলী কাজী শহিদুর রহমান। এছাড়াও সীমান্ত পরিবার কল্যাণ সমিতির চার সদস্য নওরিন ইসলাম, মহিমা সিরাজ, ফারজানা জামান ও হাবিবা ইসলামও থাকছেন।

স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক শনিবার (৬ জুন) জানিয়েছেন, ‘ভারত সরকার যে স্মার্ট বর্ডারের নামে সীমান্তে অত্যাধুনিক সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে বৈঠকে আপত্তি জানানো হবে। এছাড়া সীমান্তে নজরদারির নামে যেভাবে বিএসএফ অত্যাধুনিক ড্রোন ব্যবহার করছে তা নিয়েও আপত্তি তোলা হবে। বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা দিয়ে কাউকে জোর করে বাংলাদেশে ফেরানো কোনও ভাবে মেনে নেওয়া হবে না, সেই বার্তাও স্পষ্টভাবে দেওয়া হবে।’

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ