চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাকদ্বীপের ২৩ মৎস্যজীবীকে ফেরাতে ১২৮ বাংলাদেশি জেলেকে ছাড়ল উপকূল রক্ষী বাহিনী

নিজস্ব প্রতিনিধি: Give & take নীতি, পশ্চিমবঙ্গের কাকদ্বীপের ২৩ মৎস্যজীবীকে রাজ্যে ফেরাতে ১২৮ জন বাংলাদেশি জেলেকে ছেড়ে দিল উপকূল রক্ষা বাহিনী। ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রত্যাবাসন ব্যবস্থার আওতায় ভারতে দীর্ঘদিন ধরে আটকে থাকা ১২৮ জন জেলেকে নিজেদের দেশে ফেরত পাঠাল উপকূল রক্ষা বাহিনী তথা কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমায় একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ভারতে আটকে থাকা মৎস্যজীবীদের গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অন্যদিকে বাংলাদেশে আটকে থাকা কাকদ্বীপের জেলেদেরও রাজ্যে ফেরৎ পাঠিয়েছে বাংলাদেশ।

পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের মালিকানাধীন পাঁচটি ফিশিং বোট বা মাছ ধরার ট্রলারও ফেরৎ পাঠিয়েছে ভারত। অন্যদিকে মানবতার পরিচয় দিয়ে একই সঙ্গে বাংলাদেশে বিভিন্ন সময়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ২৩ জন ভারতীয় মৎস্যজীবী এবং ভারতের মালিকানাধীন দুইটি ফিশিং বোটও ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বর্তমানে ভারত-বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই পদক্ষেপটি দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের আরেকটি দৃষ্টান্ত স্থাপন করল। মূলত বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েই বিভিন্ন সময়ে অসাবধানে সীমানা অতিক্রম করে একে অপরের দেশে আটক হন দুই দেশের জেলেরা। এরপর তারা সেখানেই আটকে ছিলেন। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে পরিবার ছাড়া ছিলেন দুই দেশের মৎস্যজীবীরা। অবশেষে দুই দেশের প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে আবারও নিজ নিজ দেশে ফিরে গেলেন জেলেরা। তবে তাঁদের নিজ নিজ দেশে ফিরিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও আইনি প্রক্রিয়া করা হবে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এদিন বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র রেখায় আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের কোস্ট গার্ডের কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। এবং তাঁদের উপস্থিতিতেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে দুই দেশের এই মৎস্যজীবী ও ট্রলার বিনিময় করা হয়েছে। যার ফলে দীর্ঘদিন ধরে দুই দেশে আটকে থাকা জেলেরা নিজ নিজ পরিবারে ফেরার সুযোগ পেলেন। বিশাল এই প্রত্যাবাসন কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সক্রিয় ভূমিকা ছিল। এছাড়া বাংলা দেশের নৌপরিবহন মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশও একযোগে কাজ করেছে। এদিন অনুষ্ঠানে উভয় দেশের সীমান্ত ও কোস্ট গার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের বিনিময় কর্মসূচি দুই দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বাহিনীর মধ্যে আস্থা বৃদ্ধি করতে সাহায্য করবে। আন্তর্জাতিক সমুদ্র সীমানায় মাঝে মধ্যেই খারাপ আবহাওয়ার কারণে মৎস্যজীবীরা দিকভ্রান্ত হয়ে পড়েন। যে কারণেই অন্য দেশের জলসীমায় প্রবেশ করে ফেলেন তাঁরা। এমন ঘটনা প্রায়শই শ্রীলঙ্কার সমুদ্র উপকূলে হয়।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বিজেপি শুধুই মিথ্যার পর মিথ্যা প্রতিশ্রুতি দেয়’‌, পুরুলিয়া থেকে তোপ অভিষেকের

‘‌১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক!’‌ মোদির ঝালমুড়ি রাজনীতিকে তোপ মমতার

মুখ্যমন্ত্রীর নামে বিজেপি কর্মীদের কটুক্তি, প্রতিবাদ করায় হাত ভাঙল সিভিক ভলান্টিয়ারের

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ