‘রক্ত চাই, রক্ত’, ঢাকার বার্ন ইউনিটে ভর্তি অগ্নিদগ্ধদের বাঁচাতে আর্জি চিকি‍ৎসকদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঢাকার বিমান দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে রক্তের চাহিদা। গোটা উত্তরা জুড়ে এখন রক্তের হাহাকার। প্রয়োজন প্রচুর পরিমাণে রক্ত। বিমান দুর্ঘটনায় শতাধিক আহতকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেখানে তাঁদের কারও প্রয়োজন নেগেটিভ ব্লাড, কারও পজেটিভ। আহতদের রক্ত দিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ব্লাড ব্যাঙ্কের সামনে রক্তদাতাদের লম্বা লাইন দেখা গিয়েছে।

উত্তরার সামনে মাইকিং করতেও দেখা গিয়েছে কাউকে কাউকে। হাতে প্ল্যাকার্ড নিয়ে নেগেটিভ রক্তের জন্য মাইকিং করছেন কেউ কেউ।  জানা গিয়েছে, রক্ত দেওয়ার জন্য ব্লাডব্যাঙ্কের সামনে দাঁড়িয়ে রয়েছেন শতাধিক রক্তদাতা। পজেটিভ রক্ত অনেক পাওয়া গিয়েছে। নেগেটিভ রক্তও খুব দরকার বলে জানািয়েছেন ব্লাডব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাই সমস্ত নেগেটিভ রক্তের আহ্বান জানানো হয়েছে।

রক্তের জন্য় উত্তরায় দাঁড়িয়ে মাইকিং করছেন পুলিশ আধিকারিকরা। পুলিশকর্মী জানিয়েছেন, নেগেটিভ রক্তের খুব প্রয়োজন। বিমান দুর্ঘটনায় আহতদের রক্ত দিতে আগ্রহীদের বাংলাদেশ মেডিক্যাল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে যেতে বলা হয়েছে।

বাংলাদেশের রাজধানীর উত্তরায়  সোমবার (২১ জুলাই) দুপুর ১টার নাগাদ মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান ভেঙে পড়ে। সময় যত এগোচ্ছে বাংলাদেশের উত্তরায় মৃতের সংখ্য়াও বাড়ছে হু হু করে।  ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পরেই বাংলাদেশে ভেঙে পড়েছে যুদ্ধবিমান। এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। আহত হয়েছেন শতাধিক। মৃতের তালিকায় রয়েছেন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন, শিক্ষার্থী সহ শতাধিক মানুষ। জখমদের উদ্ধার করার কাজ এখনও চলছে। এই ঘটনাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হয়েছে।

অন্তর্বাস পরে প্রকাশ্যে ছোট পর্দার সংস্কারি ‘বহু’, ছবি দেখে ভিমরি খাবেন

সন্ধ্যার আড্ডা জমাতে বাড়িতেই বানান বেকারির মতো মুচমুচে নোনতা কাজু বিস্কুট

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নয়া শর্ত দিল ইরান

‘অহংকারই কেরিয়ার ধ্বংস করেছে রাজেশ খান্নার’, কিংবদন্তির সঙ্গে কাজ করার ভয়ঙ্কর অভিজ্ঞতা তেজ সাপ্রুর

‘অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়,’ কারা পাবেন? জানালেন দিলীপ

ছুটির দুপুরে মেনুতে আনুন নতুন চমক, সহজ উপকরণে বানিয়ে নিন ‘মাটন যেমন তেমন’

বাবাকে শেষ বিদায় জানাতে স্ত্রী-সন্তানদের নিয়ে তড়িঘড়ি শৈশবের শহরে ফিরলেন মেসি

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

আরজিকর ঘটনার ২ বছর, নির্যাতিতার স্মরণে ২ মিনিট নীরবতা পালন সব সরকারি হাসপাতালে

রবিতে আগ্নেয়াস্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

থানা চত্বর থেকে গায়েব ১৮ চাকার লরি, ওসির মন্তব্য শুনে চমকে যাবেন