Cyclone Sitrang: আতঙ্কে কাঁপছে বাংলাদেশ, বন্ধ করে দেওয়া হল লঞ্চ ও বিমান চলাচল

স্থানীয় সময় তিনটে থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিধ্বংসী ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার সকাল থেকেই রাজধানী ঢাকা সহ সারা দেশে ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে। কোনও ঝুঁকি না নিয়ে সকাল থেকেই সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সময় তিনটে থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থা‍ৎ কোনও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল করবে না। আগামিকাল বেলা বারোটা পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে বলে জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন। পাশাপাশি বরিশাল ও কক্সবাজার বিমানবন্দর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বিধ্বংসী ঘূর্ণিঝড় সিত্রাং ক্রমশই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর অভিমুখে এগিয়ে আসছে। দুপুর তিনটে নাগাদ বাংলাদেশের উপকূল অঞ্চলের ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। ইতিমধ্যেই বিপদের আশঙ্কায় বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পায়রা ও মোংলা বন্দরে ৬ ও ৭ নম্বর বিপদসঙ্কেত দেখানো হয়েছে। উপকূলীয় অঞ্চলগুলিতে ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন সাধারণ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে লাগাতার মাইকিং করে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

পাশাপাশি, ঝোড়ো বৃষ্টিতে তার ছিড়ে যাতে বিপত্তি না ঘটে তার জন্য বেশ কয়েকটি জেলায় বিদ্যু‍ৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ভোলা সহ উপকূলের বেশ কয়েকটি জেলা অন্ধকারে ডুবে রয়েছে। সিত্রাং আছড়ে পড়ার পরে যাতে টেলিযোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে না পড়ে তার জন্য বিভিন্ন মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাকে নির্দেশ দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ। ঘূর্ণিঝড়ের কারণে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস