‘মা একা থাকবেন কেন?’, জন্মদাত্রীর বিয়ে দিলেন দুই মেয়ে

দেওয়ালে দুই বোন  লিখেছেন, 'জটিল করলে জটিল হবে। সহজ করলে সহজ হবে'। আবার এই দুই 'সাহসী কন্যা'কে কুর্নিশ জানাচ্ছে নেট দুনিয়ার বহু নাগরিক। 

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামীর মৃত্যু হয়েছিল বছর পাঁচেক আগে। আত্মহত্যা করেছিলেন তিনি। স্ত্রী নাদিরা বেগমের বয়স ৫৩। তাঁর দু’ই মেয়ে- জান্নাতুল ফেরদৌস ও মারিয়াম জ্বীম। স্বামীর মৃত্যুর পরে কষ্ট করে সংসার চালাতেন স্ত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর স্বামী মোহাম্মদ রুহুল আমিন আত্মহত্যা করেছিলেন। অনেক কষ্ট করে টাকা জমিয়ে বড় মেয়ের বিয়ে দিয়েছিলেন নাদিরা। বিয়ের পরে দিদি তাঁর ছোট বোনকে নিয়ে এসে নিজের কাছে রেখেছিলেন। একা হয়ে গিয়েছিলেন নাদিরা। সারা জীবন মা একা থাকবেন কী করে? তাই মায়ের বিয়ে (MARRIAGE) দিলেন মেয়েরা। আর তাঁদের এই মানসিকতাকে কুর্নিশ জানাচ্ছে নেট দুনিয়া।

দু’মাস ধরে দুই মেয়ে নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন পাত্র খোঁজার ভার। মেয়েরাই হয়ে উঠেছিলেন মা। দু’মাস পরে ৬২ বছর বয়সী মোহাম্মদ হান্নান খানের সঙ্গে তাঁরা বিয়ে দিলেন মায়ের। আর সমস্ত কর্মকাণ্ডে সবসময় দুই বোনের পাশে থেকেছেন বড় বোনের স্বামী মাহমুদুল ইসলাম। তিনি জানিয়েছেন, নবদম্পতি মিরপুরে গিয়ে নতুন সংসার পেতেছেন।

শাশুড়ির বিয়েতে বড় জামাই নিয়েছিলেন ‘উকিল বাবা’র ভূমিকা। দুই মেয়ে এবং বড় জামাই মায়ের স্বামীকে জড়িয়ে ধরে ‘আব্বু’ বলেই আপন করে নিয়েছেন। আর জামাই যেহেতু উকিল বাবা তাই নব দম্পতি মেয়ে ও জামাইকে সম্বোধন করেছেন, আব্বু ও আম্মু বলেই।

মায়ের বিয়ে দেওয়ার পরে বড় মেয়ে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে লিখেছেন ‘মায়ের বিয়ে দিলাম’। আর নব দম্পতি আক্ষরিক অর্থেই হয়ে উঠেছেন জীবনসঙ্গী। বন্ধু। নতুন সংসারের বয়স মাত্র এক সপ্তাহ। অনেকেই ভার্চুয়াল জগতে ‘আক্রমণ’ করেছেন তাঁদের। তা নিয়ে দুই মেয়ে বলেন, ‘সমাজ এগালেও আজও অনেক মানুষ উদার হতে পারেননি। গোঁড়ামির অন্ধকারে আটকে রয়েছেন তাঁরা। তবে তাতে কিছুই এসে যায় না।’ তাঁরা বলেন, জীবনে সৎ উদ্দেশ্যটাই আসল। উল্লেখ্য, যেখানে মায়ের নতুন বিয়ে দিয়েছেন তাঁরা, সেখানে দেওয়ালে দুই বোন  লিখেছেন, ‘জটিল করলে জটিল হবে। সহজ করলে সহজ হবে’। এই দুই ‘সাহসী কন্যা’কে কুর্নিশ জানাচ্ছে নেট দুনিয়ার বহু নাগরিক। 

নাদিরা বেগমের স্বামীকে পছন্দ, তিনি নেশা করেন না, তাঁর মাথা গরম নয় বলে। আর হান্নানের তাঁর স্ত্রীকে পছন্দ, তিনি অকপট কথা বলেন বলে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস