দেড় বছর বাদে জামিন পেলেন আওয়ামী লীগের আরও এক প্রাক্তন সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রায় দেড় বছর কারাবন্দি থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেলেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিট নাগাদ দিনাজপুর জেলা কারাগার থেকে তিনি ছাড়া পান। ওই দিনই ঠাকুরগাঁওয়ের একটি আদালত তাঁর জামিন মঞ্জুর করলে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কারামুক্তির পথ সুগম হয়। দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার ফরহাদ সরকার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া এক মামলায় দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল। একই মামলায় তাঁর ছেলে ও ওই আসনের আরেক সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকেও আটক করা হয়। যদিও দবিরুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন, তাঁর ছেলে মাজহারুল ইসলাম সুজন এখনও দিনাজপুর কারাগারেই বন্দি রয়েছেন।

আরও পড়ুন: তারেক জমানায়ও বাংলাদেশ মবের মুলুক, ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে মারা হল দুজনকে

দীর্ঘদিন কারাভোগের কারণে দবিরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। তাঁদের দাবি, কারাগারে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা এতটাই দুর্বল যে একা চলাফেরা করতেও পারছেন না। কারামুক্তির পরপরই উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে।

পরিবারের অভিযোগ, কারাগারে থাকাকালীন একাধিকবার চিকিৎসার আবেদন জানানো হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলেই তিনি দীর্ঘস্থায়ী জটিলতায় ভুগছেন। উল্লেখযোগ্যভাবে, একই কারাগারে গত ৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই ঘটনার পর দবিরুল ইসলামের অসুস্থতার খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

দবিরুল ইসলামের মুক্তিতে দিনাজপুরে তাঁর অনুসারীদের মধ্যে স্বস্তি ফিরলেও তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া চলমান থাকবে। বর্তমানে তাঁকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার