তারেক জমানায়ও বাংলাদেশ মবের মুলুক, ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে মারা হল দুজনকে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে  ক্ষমতা বদল হলেও পরিস্থিতি বদল হয়নি। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। তিনি নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন। তবে তাঁর বার্তাই সার। বাংলাদেশে নতুন সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে মারা হল দুজনকে। এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।

জানা গিয়েছে,  গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারীর সন্দেহে পিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে।  শুক্রবার ভোরে উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। তবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। সকাল ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব।

শরীফ আল রাজীব শুক্রবার জানিয়েছেন,  ভোরে অজ্ঞাতপরিচয়ের তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে মোজাহিদপুর এলাকায় আসেন। তাঁরা এক ব্যক্তির পথ আটকে জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা করেন।  প্রাণ বাঁচাতে ওই ব্যক্তি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হন।  সেই সময়ে সময় সন্দেহভাজন ছিনতাইকারীদের একজন পালিয়ে  গেলেও বাকি দুজনকে  মারধর শুরু করে বিক্ষুব্ধ জনতা। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সেখান থেকে দুজনের মরদেহ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। 

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের