আসন রফা নিয়ে মতানৈক্য, জামায়াতের জোট ছাড়ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর সরকার গঠনের স্বপ্ন জোর ধাক্কা খেতে চলেছে। আসন নিয়ে মতানৈক্যের জেরে জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের তরফে সমমনোভাবাপন্ন দলগুলিকে নিয়ে নতুন জোট গড়ে জাতীয় সংসদ নির্বাচনে লড়ার তোড়জোড় শুরু হয়েছে।

গত ডিসেম্বর মাসেই ঢাকঢোল পিটিয়ে চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জোট বাঁধার কথা ঘোষণা করেছিলেন জামায়াতে ইসলামীর আমিড় শফিকুর রহমান। মূলত বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্যই পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ। কট্টরপন্থী মুসলিমদের ভোট পেতে শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশই নয়, জাতীয় নাগরিক পার্টি, আল বদর পার্টি (এবি পার্টি) সহ পাকিস্তানপ্রেমী দলগুলিকে জোটে সামিল করেছিল জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব।

সূত্রের খবর, জোট গড়লেও আসন রফা নিয়ে জামায়াতে ইসলামী ও চরমোনাওয়ের পীরের দলের মধ্যে মতানৈক্য দেখা দেয়। ৩০০ আসন বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে লড়ার জন্য জামায়াতের কাছে ৫০ আসন চেয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব। কিন্তু দলটিকে ৪০-এর বেশি আসন ছাড়তে রাজি হননি জামায়াতের শীর্ষ নেতৃত্ব। বুধবার (১৪ জানুয়ারি) জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীথ জোটের তরফে সাংবাদিক সম্মেলনে আসন রফা নিয়ে ঘোষণা করার কথা ছিল। কিন্তু শরিক দলগুলির সঙ্গে আসন রফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে না পারায় জামায়াতের তরফে ওই সাংবাদিক সম্মেলন স্থগিত রাখার কথা জানানো হয়। এদিন সন্ধ্যায় জামায়াতের জোট থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। সাংবাদিকদের তিনি বলেন, ‘২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন হল ফেব্রুয়ারির ১২ তারিখ। তা–ই না? ফেব্রুয়ারির ১২ তারিখের আগে পর্যন্ত যে কোনও কিছু ঘটতে পারে।’ ইসলামী আন্দোলন একলা চলোর পথে হাঁটবে কিনা জানতে চাওয়া হলে গাজী আতাউর বলেন, ‘এখনও পর্যন্ত স্পষ্ট কোনও সিদ্ধান্ত হয়নি। অনেকের সঙ্গেই আলোচনা চলছে। আলোচনার পর দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক