চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুসিলমদের বিয়ে ও তালাকের খরচ বাড়াল হাসিনা সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এক লাফে মুসলিমদের বিয়ে ও তালাকের খরচ অনেকটাই বাড়াল বাংলাদেশ সরকার। সেই সঙ্গে বিয়ের রেজিস্ট্রারের (কাজী) লাইসেন্স ফি এবং বার্ষিক ফিও বাড়ানো হয়েছে। ‘মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন (বিধিমালা), ২০০৯’ সংশোধন করে ফি বাড়ানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের নয়া বিজ্ঞপ্তি প্রকাশ হতেই সমালোচনার ঝড় উঠেছে। মুসলিম ধর্মীয় নেতারা কটাক্ষের সুরে বলছেন, সরকারি কোষাগারের দশা ভাঁড়ে মা ভবানী। তাই সাধারণ মানুষের পকেট কাটার পথে হাঁটছে প্রশাসন।

আগে ৪ লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি এক হাজার টাকা দেনমোহর বা এর অংশ বিশেষের জন্য সাড়ে বারো টাকা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারতেন বিয়ের রেজিস্ট্রার বা কাজী। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে একজন কাজী অর্থা‍ৎ নিকাহ রেজিস্ট্রার ৫ লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি এক হাজার টাকা দেনমোহর কিংবা এর অংশ বিশেষের জন্য ১৪ টাকা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারবেন। দেনমোহরের পরিমাণ ৫ লাখ টাকার বেশি হলে এর পরের প্রতি এক লাখ টাকা দেনমোহর বা এর অংশ বিশেষের জন্য ১০০ টাকা বিবাহ নিবন্ধন ফি আদায় করা হবে। তবে দেনমোহরের পরিমাণ যা হোক না কেন, ফি ২০০ টাকার কম হবে না।

শুধু বিয়ের খরচ নয়, তালাকের অর্থা‍ৎ বিবাহ বিচ্ছেদের খরচও বাড়ানো হয়েছে। এতদিন নিকাহ রেজিস্ট্রার তালাক নিবন্ধনের জন্য ৫০০ টাকা ফি নিতে পারতেন। এখন তা বাড়িয়ে করা হয়েছে এক হাজার টাকা।

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ