মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ চিড়িয়াখানায় এবার নতুন আকর্ষণ মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। তাকে দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। মহিষটির মাথাভর্তি ঢেউখেলানো গোলাপি-সাদা লোম , তার সাজ রীতিমতো দর্শনার্থীদের কৌতূহলের প্রধান কারণ। ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শকদের অনেকেই সোজা ছুটছেন তার খাঁচার সামনে, শুধু একনজর দেখার আশায়।

পাছে মার্কিন যুক্তরাষ্ট্র চটে না যায়, সেই কারণে অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পের’ কুরবানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল তারেক রহমান সরকার। এরপর তাকে রাখা হয়েছিল চিড়িয়াখানায়। ঈদের দিনে চিড়িয়াখানার  অন্যান্য অংশ তুলনামূলক ফাঁকা থাকলেও ‘এল-০৭’ নম্বর খাঁচার সামনে ছিল দর্শনার্থীদের ভিড়। খাঁচার সামনে ঝুলছে পরিচয়পত্র-‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’। নিচে ইংরেজিতে লেখা ‘অ্যালবিনো বাফেলো'(Albino Buffalo)। রূপনগর থেকে পরিবার নিয়ে আসা শিক্ষার্থী আজমিরা আক্তার বলেন, খবর দেখে তাঁরা বিশেষভাবে এই মহিষটিকে দেখতে এসেছেন। তাঁর ভাষায়, “মোবাইলে যেমন দেখেছি, সামনে দেখেও তেমনই লাগছে। সত্যিই ট্রাম্পের মতো চুল!” একইভাবে মিরপুর-২ থেকে পরিবার নিয়ে আসা মেহেদী হাসান জানান, চিড়িয়াখানায় ঢুকেই অন্য দর্শনার্থীদের কাছে জিজ্ঞেস করে খুঁজে বের করেছেন ‘ডোনাল্ড ট্রাম্পকে’। তাঁরও মনে হয়েছে, মহিষটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের চেহারার কিছুটা মিল রয়েছে।

আরও পড়ুনঃ হিজাব পরে আবুধাবিতে ঘুরছেন অঙ্কিতা লোখান্ডে, ছবি ভাইরাল হতেই বিতর্কের ঝড়

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মো. আতিকুর রহমান জানান, বুধবার রাত ১১টার দিকে মহিষটিকে আনা হয়। নতুন প্রাণী হওয়ায় পরেরদিন সকাল থেকেই দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে খাঁচার সামনে মোতায়েন রয়েছে পুলিশও। 

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান