সন্ধে সাতটার আগে দিতে হবে দুর্গা প্রতিমা বিসর্জন, ফরমান জারি মোল্লা ইউনূস সরকারের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সামনেই দুর্গাপুজো। এই দুর্গাপুজোর সময় নিরাপত্তার দিকে নজর দিতে বিশেষ ব্যবস্থা অন্তর্বর্তী সরকারের। নিরাপত্তার জন্য একটি অ্যাপ তৈরির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি প্রতিমা বিসর্জন নিয়েও ফরমান জারি মোল্লা ইউনূস সরকার। বলা হয়েছে, সন্ধে সাতটার আগে দিতে হবে দুর্গা প্রতিমা বিসর্জন।

সোমবার স্বরাষ্ট্রমন্ত্রক সভাকক্ষে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই অ্যাপ প্রসঙ্গে বলা হয়েছে, পুজো মণ্ডপে কিছু ঘটলে এই অ্যাপের মাধ্যমে তা দেখে প্রতিকারের ব্যবস্থা করা হবে। সন্ধ্যে সাতটার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। পাশাপাশি বলা হয়েছে, যেখানে পুজোমণ্ডপ থাকবে। তার আশেপাশে কোনও মেলা বসতে দেওয়া হবে না। এই ধরনের মেলা বসলে গাঁজার আড্ডা বসে, মদের আড্ডা বসে। সেই সমস্ত বিষয়গুলো দূরে রাখতে মেলা বসতে দেওয়া হবে না। তবে একটা-দুটো দোকান বসতে পারে। এই ক্ষেত্রে পুজো কমিটির অনুমতি লাগবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যেখানে পুজো হবে, সেই পুজোর তালিকা সরকারের কাছে জমা দিতে হবে। এই তালিকা ধরে আইনশৃঙ্খলার ব্যবস্থা নেওয়া হয়। তবে তালিকার বাইরেও পুজোমণ্ডপ থাকে। যেখানেই পুজো করা হোক না কেন, সবটা সরকারকে জানাতে হবে। চলতি বছরের পুজোতে কোনও সমস্যা হবে না বলেই জানানো হয়েছে। জানানো হয়েছে, ৩১ হাজার ৫৭৬টি পুজোমণ্ডপ হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশের পুজোমণ্ডপে নিরাপত্তা দিতে তিন লাখ আনসার থাকবে। কিছু কিছু পুজোমণ্ডপে পুলিশও থাকবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল