১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি বসতে চলেছে অমর একুশে বইমেলা

দেশে করোনা সংক্রমণ বেলাগাম হয়ে ওঠায় দুই সপ্তাহের জন্য বইমেলা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্কৃতি মন্ত্রক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: করোনার আবহের মধ্যেই বসছে চলতি বছরের অমর একুশে বইমেলা। আগামী ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে বইমেলার আয়োজন করছে বাংলা আকাদেমি। রবিবার বাংলা আকাদেমির সচিব এ এইচ এম লোকমান বিভিন্ন প্রকাশনা সংস্থাকে চিঠি পাঠিয়ে এ কথা জানিয়েছেন। তবে করোনা পরিস্থিতির অবনতি ঘটলে বইমেলার দিনক্ষণ বদলে যেতে পারে বলে সোমবার রাতে  সংস্কৃতি মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন।    

আগামিকাল ১ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে চলতি বছরের অমর একুশে বইমেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশে করোনা সংক্রমণ বেলাগাম হয়ে ওঠায় দুই সপ্তাহের জন্য বইমেলা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্কৃতি মন্ত্রক। ১ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরুর আভাস দিয়েছিলেন সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী কে এম খালিদ। দিনক্ষণ পিছিয়ে গেলেও বাংলা আকাদেমি চত্বরে জোরকদমেই চলছে বইমেলা প্রস্তুতির কাজ।

রবিবার বিভিন্ন প্রকাশনা সংস্থা সহ মেলায় অংশ নিতে চলা বিভিন্ন সংস্থার কাছে ১৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরুর কথা জানিয়ে চিঠি পাঠিয়েছেন বাংলা আকাদেমির সচিব। সেই চিঠিতে বলা হয়েছে, ‘ কোভিড পরিস্থিতি বিবেচনায় আগামী ১৫-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ‘অমর একুশে বইমেলা ২০২২’ আয়োজনের প্রস্তুতি গ্রহণে কতিপয় শর্ত সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট আকাদেমির সব আধিকারিক-কর্মচারি, লেখক, প্রকাশক, বিক্রেতা, স্টলের কর্মচারিসহ মেলা সংশ্লিষ্ট সব কর্মীকে ভ্যাকসিন গ্রহণসহ বয়স্কদের প্রয়োজনমতো বুস্টার ডোজ গ্রহণের অনুরোধ জানানো হচ্ছে।’

পাশাপাশি বইমেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান/স্টলের সঙ্গে সংশ্লিষ্ট স্বত্বাধিকারী, প্রকাশক, বিক্রেতা ও কর্মীদের নামের তালিকা এবং তাদের ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য বাংলা আকাদেমির কাছে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।  

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল