সংশয়ের অবসান, ১৫ ফেব্রুয়ারিই শুরু হচ্ছে একুশে বইমেলা

বেলা তিনটের সময়ে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে সংশয়ের অবসান। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বেলা তিনটের সময়ে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রকাশকরা দাবি জানালেও আপাতত মেলার দিনক্ষণ বাড়ছে না। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলবে বলে বৃহস্পতিবার রাতে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রকের সচিব আবুল মনসুর।

ভাষা আন্দোলনের মাস হিসেবে পরিচিত ফেব্রুয়ারির শুরুর দিনেই অমর একুশে বইমেলা শুরু হয়। তবে করোনার কারণে গত বছর প্রথমবার তাতে ছেদ পড়েছিল। ১ ফেব্রুয়ারির পরিবর্তে মেলা শুরু হয়েছিল ১৮ মার্চ। দেশে মারণ ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে চলতি বছরের একুশে বইমেলা দুই সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়। ১৫ ফেব্রুয়ারি শুরু করার কথা জানানো হয়। কিন্তু করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় ওই দিন থেকে বইমেলা শুরু হবে কিনা, তা নিয়ে সংশয় ছিল। প্রকাশকরা অবশ্য মেলার আয়োজক বাংলা আকাদেমির শীর্ষ আধিকারিকদের কাছে বইমেলার দিনক্ষণ বাড়িয়ে ১৭ মার্চ করার দাবি জানিয়েছিলেন।

এদিন সংস্কৃতি মন্ত্রকের সচিব আবুল মনসুর জানিয়েছেন, ’১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রীর দফতরের সম্মতি মিলেছে। প্রধানমন্ত্রী নিজে বইমেলা উদ্বোধনের ব্যাপারে সম্মতি দিয়েছেন। তবে আপাতত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলবে।’

অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়ার ঘোষণায় অনেকটাই স্বস্তিতে প্রকাশকরা। তবে দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এলে যাতে মেলার দিনক্ষণ বাড়ানো হয়, তার জন্য আয়োজক বাংলা আকাদেমির শীর্ষ আধিকারিকদের কাছে আর্জিও জানিয়েছেন তাঁরা।

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

টিকিট ফেলতে গিয়ে চক্ষু চড়কগাছ! বাক্সের ভিতর গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে ‘চারপেয়ে’, ভাইরাল ভিডিও

সকাল থেকে একটাও বিক্রি হয়নি, প্লিজ.., খুদে বিক্রেতার আর্তির ভিডিও ভাইরাল

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে হামলা দুষ্কৃতীদের, ভাঙল জানলার কাচ, জখম ৪

ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক

মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ