নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার হিরো আলম

ধর্ষণের মামলায় ফের গ্রেফতার বাংলাদেশের আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তথা ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ধর্ষণের মামলায় ফের গ্রেফতার বাংলাদেশের আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তথা ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। পালানোর চেষ্টা করতে গিয়েই গ্রেফতার হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২ টো নাগাদ শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া থানা সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, গত ১০ ফেব্রুয়ারি ধর্ষণ ও নির্যাতনের মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। কিন্তু তিনি পলাতক ছিলেন।আজ গোপন সূত্রে পুলিশ জানতে পারে, তিনি নিজের বাড়িতেই রয়েছেন। সেই মতো পুলিশের দল তাঁকে ধরতে যায়। কিন্তু তিনি ঢাকায় পালিয়ে যাওয়ার বৃথা চেষ্টা করেছিলেন। পরে তাঁকে গাড়ি নিয়ে ধাওয়া করে শাজাহানপুর থানা সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এরপর তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। গতবছর হিরো আলম-সহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন একজন মহিলা। তদন্ত শেষে পিবিআই গত ১০ ফেব্রুয়ারি হিরো আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। কিন্তু অভিযোগের সত্যতা না পাওয়ার কারণে হিরো আলম ছাড়া বাকি পাঁচজন রেহাই পেয়ে যান। কিন্তু হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। মামলার বিবরণ অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতি এবং নায়িকা বানানোর আশ্বাস দিয়ে হিরো আলম অভিযোগকারী মহিলাকে একাধিকবার ধর্ষণ করেছেন। পরে এক ভুয়ো কাজীকে ডেকে কবুল পরিয়ে ওই মহিলাকে নিয়ে বিভিন্ন স্থানে বাড়ি ভাড়া করে থাকতে শুরু করেছিলেন তিনি। তাঁর সঙ্গে সহবাস করেন দিনের পর দিন।

এক পর্যায়ে অভিযোগকারী মহিলা গর্ভবতী হয়ে পড়লে হিরো আলম তাঁকে বগুড়ায় নিয়ে গিয়ে গর্ভপাত করানোর জন্যে জুলুমবাজি করেন। রাজি না হওয়ায় গত বছরের ২১ এপ্রিল হিরো আলম-সহ তাঁর সঙ্গপাঙ্গরা অভিযোগকারিণীকে ব্যাপক মারধর করেন। হিরো আলম বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে একাধিকবার বাদীকে ধর্ষণ করেন। আহত অবস্থায় ওই মহিলাকে বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়, সেখানে তাঁর গর্ভপাত হয়। পরে ২৪ থেকে ২৬ এপ্রিল তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হতে হয়, সেখানেই তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। অভিযোগে এমনটাও জানা যায় যে, হিরো আলম সিনেমা বানানোর নামে মহিলার কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নিয়েছিলেন। অবশেষে দীর্ঘদিন পলাতক থাকার পর আজ হিরো আলমকে বগুড়া থেকে গ্রেফতার করা হল।

ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হতে চলা ক্রিকেটারের সঙ্গে দেখা করলেন কোহলি

কেন্দ্রের নিষেধাজ্ঞার উপর আপত্তি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ টেলিগ্রাম

‘অরূপদা আপনার পাড়ার পল্টু…’, মেসির হ্যাটট্রিকের পর বিস্ফোরক পোস্ট শতদ্রুর

পণের দাবিতে গর্ভবতী মহিলার উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ ৪

মুসলিম বৃদ্ধকে দিয়ে ‘জয় শ্রী রাম’ বলালেন বিজেপি নেতা, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমঞ্চের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক যুবক

কুড়ুুল দিয়ে বৃদ্ধা মায়ের দেহ দুই টুকরো করল ‘গুণধর’ ছেলে, হাড়হিম ঘটনা কোলাঘাটে

STF-এর হাতে গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?