আসিফ মাহমুদের ভেরিফায়েড পেজ সরিয়ে দিল ফেসবুক, নেপথ্যে কোন কারণ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুক সরিয়ে দিল বাংলাদেশের প্রাক্তন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড পেজ। আসিফ মাহমুদ অভিযোগ করেছেন পরিকল্পিতভাবে রিপোর্ট ও কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে তাঁর প্রায় পেজটি সরিয়ে দেওয়া হয়েছে। ৩ মিলিয়নের বেশি ফলোয়ার ছিল তাঁর এই পেজে।

শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে করা একটি পোস্টের মাধ্যমে তিনি এই খবর জানিয়েছেন। আসিফ মাহমুদ লিখেছেন, ‘ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট ও ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেছেন, “বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে।”

 

 গত বছরের জুলাই মাসে  ছাত্র–জনতার অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া । তার পরে তিনি  অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, ছাত্র নেতা ওসমান হাদিকে কেন্দ্র করে  যারা  ছবি ও ভিডিও  পোস্ট করেছেন তাঁদের অনেকেকেই আইডি ও পেজে সমস্যায় ভুগছেন বলে অভিযোগ। অনেকের পেজেই রিপোর্ট ও কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে। এমনকি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকেও হাদিকে নিয়ে   সব ভিডিও  রিপোর্ট ও কপিরাইট ক্লেইমের মাধ্যমে সরিয়ে ফেলা হয়েছে।  জানা  গিয়েছে শুধু আসিফ মাহমুদের সমস্যা হয়েছে এমনটা নয় জুলাই আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আব্দুল্লাহসহ আরও বেশ কয়েকজনের ফেসবুক আইডি ও পেজেও একই ধরনের সমস্যা হচ্ছে ।

ছাগল কেন ফুল গাছ খাবে? এই নিয়ে কাকার সঙ্গে সংঘর্ষে জড়াল ভাইপো, জখম দুজনেই

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সদস্যপদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী