চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্রেফতার কিংবদন্তি নাট্য অভিনেতা আসাদুজ্জামান নূর এবং প্রাক্তন বিমান মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার শুরু করে দিয়েছে আওয়ামী লীগ নির্মূলকরণ অভিযান। আর সেই অভিযানের অঙ্গ হিসাবেই রবিবার রাতে গ্রেফতার করা হল প্রখ্যাত নাট্যাভিনেতা তথা শেখ হাসিনা জমানার সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে। রাজধানী ঢাকার বেইলি রোডের নওরতন কলোনী থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে প্রাক্তন বিমান মন্ত্রী মাহবুব আলীকেও। তাঁকে গ্রেফতার করা হয়েছে ঢাকার সেগুনবাগিচা থেকে।

বাংলাদেশ তো বটেও ওপার বাংলাতেও নাট্যাভিনেতা হিসাবে খ্যাতি রয়েছে আসাদুজ্জামান নূরের। মঞ্চ নাটকের পাশাপাশি দাপিয়ে অভিনয় করেছেন টেলিভিশন ও চলচ্চিত্রের পর্দায়ও। ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হুমায়ুন আহমেদ রচিত ও বরকতউল্লাহ পরিচালিত ‘কেউ কোথাও নেই’ ধারাবাহিকে মূল চরিত্র ‘বাকের ভাই’-এ অভিনয় করেছিলেন তিনি। নাটকটি তুমুল জনপ্রিয় হয়েছিল বাংলাদেশ। নাটকে ‘বাকের ভাই’ এর ফাঁসি হয়েছিল। দেশের বিভিন্ন জায়গায় বাকের ভাইর ফাঁসির প্রতিবাদে মিছিল সমাবেশ হয়েছিল। দর্শকদের এমন ভালবাসায় বিস্ময় প্রকাশ করেছিলেন সাহিত্যিক হুমায়ুন আমেদ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়া আসাদুজ্জামান নূর বরাবরই ছিলেন আওয়ামী লীগ সমর্থক।

২০০১ সালে শেখ হাসিনার দলের হয়ে দাঁড়িয়ে নীলফামারী-২ আসন থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন। এর পর থেকে ২০২৪ সাল পর্যন্ত একটানা  সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের নির্বাচনের পর শেখ হাসিনা মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়েছে। সোমবারই তাঁকে আদালতে তোলা হবে।

অন্যদিকে সেগুনবাগিচা থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন বিমানমন্ত্রী মাহবুব আলীকে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা মাহবুব ২০১৪ সালে প্রথমবার আওয়ামী লীগের সাংসদ হিসাবে নির্বাচিত হন। ২০১৮ সালে দ্বিতীয়বার সাংসদ হওয়ার পরে বিমান প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পান। যদিও গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে দাঁড়িয়ে নির্দল প্রার্থী তথা প্রাক্তন যুবলীগ নেতা সৈয়দ সায়েদুল হকের (যিনি ব্যারিস্টার সুমন নামে পরিচিত) কাছে হেরে যান। শেখ হাসিনা সরকারের পতনের পরে এই নিয়ে আওয়ামী লীগের ২৭ সাংসদ-মন্ত্রী ও শীর্ষ নেতা গ্রেফতার হলেন।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ