আটক ‘হাসিনার মেয়ে’ বলে পরিচিত বাংলাদেশ সংসদের প্রাক্তন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আটক করা হয়েছে জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোরে আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের নিজের বাড়ি থেকে হেফাজতে নেওয়া হয় ড. শিরীন শারমিন চৌধুরীকে। তিনি  শেখ  আওয়ামী লিগ দলে  হাসিনার মেয়ে’ বলে পরিচিত  ছিলেন। 

ডিবির একটি বিশেষ দল গভীর রাতে অভিযান চালায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযোগ ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপন করে ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষ শিরীন শারমিন চৌধুরীকে আইনের আওতায় আনা হয়েছে। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে জানিয়েছেন, শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং তিনি বর্তমানে ডিবির হেফাজতে আছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বলা ভালো হাসিনা  হাসিনা প্রকাশ্যে শারমিনকে নিজের মেয়ে বলে পরিচয় দিতেন। ভোট প্রচারে বেড়িয়ে বলতেন, “আমি আমার মেয়ের জন্য ভোট চাইছি”। তাঁকেই এবার আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গণঅভ্যুত্থানের সময় একজন স্বর্ণশিল্পীকে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে  প্রাক্তন স্পিকারের বিরুদ্ধে।  ‌নিহত স্বর্ণশিল্পী মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার থানায় দায়ের করেছেন। যেখানে শিরীন শারমিন ছাড়াও শেখ হাসিনা সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির  নাম রয়েছে। 

আরও পড়ুন: আজও তাণ্ডব দেখাবে কালবৈশাখী? জানুন কি বলছে আবহাওয়া দফতর

প্রসঙ্গত, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ড. শিরীন শারমিন চৌধুরীকে  স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তারপর শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন তিনি। তাঁকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিলে স্পিকার নির্বাচিত হন । তারপর থেকে টানা তিনি সেই  দায়িত্বে ছিলেন।  জানা গিয়েছে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন বাংলাদেশের উত্তর প্রান্তের শহর রংপুরের রংপুর-৬ আসন থেকে ।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?