আজও তাণ্ডব দেখাবে কালবৈশাখী? জানুন কি বলছে আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার রাতে তাণ্ডব দেখিয়েছে কালবৈশাখী। লণ্ডভণ্ড হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। ঝড়ের তাণ্ডবে পড়েছে গাছ। সেই সঙ্গেই পাল্লা দিয়ে হয়েছে তুমুল বৃষ্টি। কালবৈশাখী ও বৃষ্টির কারণে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে মিলেছে কিছুটা মুক্তি। একধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২.৫ ডিগ্রি।  আজ মঙ্গলবারেও কি হবে ঝড়বৃষ্টি? জেনে নিন কি বলছে আবহাওয়া দফতর।  

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ  মেঘলা থাকতে পারে। সোমবারের মতো না হলেও আজ  হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই বইতে পারে।  দমকা হাওয়া। মঙ্গল্বারের  সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।  হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলার বেশ কিছু জায়গায়। ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া-সহ বজ্রপাত ও বৃষ্টি হতে পারে।  তাছাড়াও, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়ার সঙ্গে হতে পারে বজ্রপাত সহ ঝড়-বৃষ্টি । 

আরও পড়ুন: কলকাতায় মুষলধারে বৃষ্টি, চরম ভোগান্তির মুখে বাড়িমুখো অফিসযাত্রীরা

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন রাজ্যে আছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার রাজ্যের সমস্ত জেলাতেই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছুটা হলেও কমবে গরমে তীব্রতা। অন্যদিকে উত্তবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কলিম্পং-এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?