এই মুহূর্তে

দেড় বছর আগেই মৃত, বাংলাদেশের ভোটে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব সামলাবেন ‘ভূত’ শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে রয়েছে বাংলাদেশের নির্বাচন। এই ভোটকে ঘিরেই পদ্মাপাড়ে চড়ছে পারদ। তবে যিনি সকলের নজড় কেড়েছেন তিনি হলেন জামালপুরের দেওয়ানগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পাওয়া মাদ্রাসার শিক্ষক। কারণ তিনি দেড় বছর আগে মারা গিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে ব্যপক চর্চা।

নির্বাচনী দায়িত্ব সামলানোর জন্য প্রশিক্ষণের প্রয়োজন। সেই কারণেই বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রশিক্ষণে অংশ নিতে আব্দুল করিম নামের ওই শিক্ষকের নামে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় চিঠি ইস্যু করে। আব্দুল করিম চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। ২০২৫ সালের ৩ আগস্ট তাঁর মৃত্যু হয়। দেড় বছর আগে আব্দুল করিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সুপার  মহম্মদ শফিউল আলম।  

আরও পড়ুন: ‘দুশমন’ ‘ভারতে খেলতে আসছে না বাংলাদেশ, বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত

বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের জারি করা চিঠি থেকে জানা গিয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী ২৪ জানুয়ারি সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজে হতে চলা প্রশিক্ষণে অংশ নিতে হবে। তালিকায় ২৮০ নম্বরে ছিল আব্দুল করিমের নাম।  কীভাবে এমন ঘটনা ঘটল জানতে চাওয়া হলে,  দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে ওই মৃত ব্যক্তির নাম সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হবে।’ তবে যাই হোক এই কাণ্ড নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়েছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাংলাদেশের পাশে থাকবে দিল্লি’, তারেক রহমানকে শুভেচ্ছা মোদির

রাতের অন্ধকারে বদলে গেল ফল, জামায়াতের আমিরকে জয়ী ঘোষণা

বিএনপির কাছে ৫০ হাজারের বেশি ভোটে হারলেন জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী

২০ বছর বাদে ক্ষমতায় ফিরলেও বিজয় মিছিল করেছে না বিএনপি

দুটি আসনেই জয়ী তারেক রহমান, সরকার গঠনের পথে বিএনপি, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

হেরে গেলেন মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতের প্রধান ও মহাসচিব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ