‘ফেসবুক’ বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

গত ১৯ অগস্ট রাত ৯টা থেকে ২১ অগস্ট রাত প্রায় ৩টা পর্যন্ত নির্যাতিতাকে আটকে রেখে জুবায়েরসহ সাতজন ধর্ষণ করে।

Share:

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (Facebook) জুলেখা জুলি (Julekha Juli) ও তার স্বামী জুবায়ের হোসেনের (Jubair Hossain) সঙ্গে পরিচয় হয়েছিল ঢাকার আজমপুরের বাসিন্দা এক তরুণীর। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই পরিচয় বন্ধুত্বে পরিণত হয়। নতুন বন্ধুর আমন্ত্রণে বেড়াতে এসে বন্ধুর স্বামী ও তার বন্ধুদের গণধর্ষণের শিকার হলেন ওই তরুণী। শুধু তাই নয়, স্বামী ও তার বন্ধুদের গণধর্ষণে সক্রিয় সহযোগিতা করেছিলেন ফেসবুক বান্ধবী। আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতা তরুণী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (Osmani Medical College Hospital) ওসিসিতে ভর্তি। অভিযোগ পেয়েই অভিযুক্ত বান্ধবী, তার স্বামী সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

সিলেট মহানগর পুলিশের (Syllhet Metropolitan Police) মুখপাত্র তথা ডেপুটি কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের (B M Ashrafullah Taher) জানান, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে সিলেটের বাসিন্দা জুলেখা জুলি ও জুবায়ের হোসেনের সঙ্গে নির্যাতিতার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদেই সিলেটের নাজিরেরগাঁওয়ে বেড়াতে আসেন। গত ১৯ অগস্ট রাত ৯টা থেকে ২১ অগস্ট রাত প্রায় ৩টা পর্যন্ত নির্যাতিতাকে আটকে রেখে জুবায়েরসহ সাতজন ধর্ষণ করে। পরে আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার দুপুরে জালালাবাদ থানায় জুবায়ের ও জুলিসহ মোট আটজনের নামে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে জুবায়ের হোসেন, তার স্ত্রী জুলেখা জুলি ও অন্য এক অভিযুক্ত জয়নাল মিয়াকে গ্রেফতার করা হয়। বাকি পাঁচজন এখনও অধরা।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক